
সুধী,
আসসালামু আলাইকুম ও আন্তরিক শুভেচ্ছা।
আগামী আগস্ট ২০২৬-এ জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে আমাদের সম্মানিত পাঠক, সাংবাদিক, বিজ্ঞাপনদাতা, কলাকুশলী, শুভানুধ্যায়ী এবং সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ।
দীর্ঘ ২৩ বছরের গৌরবময় পথচলায় আপনাদের অকুণ্ঠ ভালোবাসা, আস্থা, অনুপ্রেরণা এবং নিরন্তর সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি ও প্রেরণা। সত্য, ন্যায়, মানবিকতা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আদর্শকে ধারণ করে আমরা ভবিষ্যতেও দেশ, সমাজ ও মানুষের কল্যাণে নির্ভীক, দায়িত্বশীল ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ আয়োজনে মানবাধিকার, সাংবাদিকতা, শিক্ষা, সংস্কৃতি, সমাজসেবা এবং বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা গুণী ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হবে।
এছাড়াও সারাদেশের সাংবাদিকদের পেশাগত দক্ষতা, সততা, নিষ্ঠা, সাহসিকতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হবে।
আপনাদের মূল্যবান উপস্থিতি, আন্তরিক শুভেচ্ছা এবং অব্যাহত সহযোগিতাই আমাদের আগামী দিনের পথচলাকে আরও শক্তিশালী, সমৃদ্ধ ও গতিশীল করবে।
আমরা বিশ্বাস করি, আপনাদের প্রাণবন্ত অংশগ্রহণে জাতীয় দৈনিক মাতৃজগত-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন হয়ে উঠবে আরও বর্ণাঢ্য, আনন্দঘন ও স্মরণীয়।
আপনাদের উপস্থিতিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। তাই আপনাদের সকলের আন্তরিক ও সাদর উপস্থিতি একান্তভাবে কামনা করছি।
আসুন, আমরা সবাই একসঙ্গে জাতীয় দৈনিক মাতৃজগত-এর গৌরবময় ২৩ বছরের সাফল্য উদযাপন করি এবং আগামী দিনের আরও সমৃদ্ধ পথচলার অংশীদার হই।
আমন্ত্রণে,
মোঃ মাহিদুল হাসান সরকার
সিনিয়র সহ-সম্পাদক
জাতীয় দৈনিক মাতৃজগত
ও
সাধারণ সম্পাদক
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)
কেন্দ্রীয় কমিটি।
Reporter Name 



















