ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, দোষীদের গ্রেপ্তারের দাবি

  • Reporter Name
  • Update Time : ০২:৪৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ২৫ Time View
Print

শারমিন আরা ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (রাত) আনুমানিক ৯টার দিকে কালীগঞ্জ থানার সামনে এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, দীপ্ত টিভির কালীগঞ্জ প্রতিনিধি শাহরিয়ার আলম সোহাগ এবং নাগরিক টিভির প্রতিনিধি মিশন আলী-এর ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় কালীগঞ্জ উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জালাল ও তার অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিকরা।
সাংবাদিকদের দাবি, হামলার সময় কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তবে হামলাকারীদের নিবৃত্ত করতে কার্যকর কোনো পদক্ষেপ নেননি বলে তারা অভিযোগ করেন।
ভুক্তভোগী সাংবাদিক শাহরিয়ার আলম সোহাগ বলেন,
“আমরা পেশাগত দায়িত্ব পালন শেষে থানার সামনে অবস্থান করছিলাম। এ সময় আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
অপর সাংবাদিক মিশন আলী বলেন,
“সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। আমরা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার চাই।”
এ বিষয়ে অভিযুক্ত জালালের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেনের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।
এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয় সাংবাদিকরা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, দোষীদের গ্রেপ্তারের দাবি

কালীগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, দোষীদের গ্রেপ্তারের দাবি

Update Time : ০২:৪৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬