মোঃ জহুরুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়া শহরের একটি মেসে তরুণীকে চার দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। আটক করা হয়েছে অভিযুক্ত রাফিউজ্জামান রবিনকে (২৪)। আজ সোমবার সকালে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার একটি বহুতল ভবনের বাইরে থেকে ওই নারীকে উদ্ধার করে পুলিশ।
কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতব্বর এসব নিশ্চিত করেছেন।
ওই নারী জানিয়েছেন, ‘প্রেমের ফাঁদে ফেলে’ তাকে ওই ভবনের নিচতলায় মেসে ডেকে নেন রবিন। চার দিন সেখানে আটকে রেখে নির্যাতন ও ধর্ষণ করা হয়েছে। রবিনের সঙ্গে এসবে যুক্ত ছিলেন তার সহযোগীরা। ওই নারীর সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে ফেলা হয়েছে।
আজ সকালে কৌশলে মেস থেকে পালিয়ে রাস্তায় বের হয়ে সাহায্য চাইলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে তাকে ভর্তি করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হোসেন জানিয়েছেন, প্রাথমিক পরীক্ষায় যৌন নির্যাতনের আলামত মিলেছে।
ওসি কবির হোসেন জানালেন, ওই নারীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িত অন্যদের আটকে অভিযান চলছে।
কুষ্টিয়া শহরের একটি মেসে তরুণীকে চার দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। আটক করা হয়েছে অভিযুক্ত রাফিউজ্জামান রবিনকে (২৪)। আজ সোমবার সকালে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার একটি বহুতল ভবনের বাইরে থেকে ওই নারীকে উদ্ধার করে পুলিশ।
কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতব্বর এসব নিশ্চিত করেছেন।
ওই নারী জানিয়েছেন, প্রেমের ফাঁদে ফেলে’ তাকে ওই ভবনের নিচতলায় মেসে ডেকে নেন রবিন। চার দিন সেখানে আটকে রেখে নির্যাতন ও ধর্ষণ করা হয়েছে। রবিনের সঙ্গে এসবে যুক্ত ছিলেন তার সহযোগীরা। ওই নারীর সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে ফেলা হয়েছে।

Reporter Name 