ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে বাসের ধাক্কায় ট্রাকচালকের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ১২:১৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ৪৬ Time View
Print

শারমিন আরা, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আব্বাস হোসেন (৫০) নামে
এক ট্রাকচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২১ জুন) সকাল আনুমানিক ৯টা ২০ মিনিটে উপজেলার ১৩ নম্বর উমেদপুর ইউনিয়নের বরদা ব্রিজ সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নি,হত আব্বাস হোসেন যশোর জেলার কোতোয়ালি থানার চুড়ামনকাটি এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ট্রাকচালক ছিলেন।

ঘটনার দিন তিনি কুষ্টিয়া থেকে বালুভর্তি একটি ট্রাক নিয়ে যশোরের উদ্দেশ্যে রওনা দেন।

পথে বরদা ব্রিজ এলাকায় ট্রাকটি থামিয়ে রাস্তা পার হয়ে চা খেতে যাওয়ার সময় খুলনা-কুষ্টিয়া মহাসড়কে চলাচলকারী রূপসা পরিবহনের একটি দ্রুতগতির বাস তাকে ধাক্কা দেয়।

দুর্ঘটনার আঘা,তে তিনি গুরু,তর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃ,ত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

শৈলকুপা থানার পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

এ ঘটনায় থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়রা মহাসড়কে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

ঝিনাইদহে বাসের ধাক্কায় ট্রাকচালকের মৃত্যু

Update Time : ১২:১৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬