
মোঃ রফিকুল ইসলাম রতন সিনিয়র রিপোর্টার অদম্য ইচ্ছা আর কঠোর পরিশ্রমের দুর্দান্ত প্রতিফলন! বাংলাদেশ কিক বক্সিং অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত ‘বেস্ট অব বেস্ট’ জাতীয় কিক বক্সিং প্রতিযোগিতায় দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে আমাদের প্রিয় ময়মনসিংহ জেলা। দুই দিনব্যাপী এই জমজমাট লড়াই শেষে আমাদের অকুতোভয় ফাইটাররা ছিনিয়ে এনেছে: ৯টি স্বর্ণ পদক ২টি রৌপ্য পদক ৮টি ব্রোঞ্জ পদক এই ঐতিহাসিক অর্জনে ময়মনসিংহ জেলা দল ও এর সাথে সংশ্লিষ্ট সকলকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান এর পক্ষ থেকে জানানো হয় আন্তরিক ও উষ্ণ অভিবাদন। ফাইটারদের এই অনন্য সাফল্য পুরো ময়মনসিংহবাসীকে করেছে গর্বিত। এই জয়ের ধারা অব্যাহত থাকুক, সামনে এগিয়ে যাক আমাদের তরুণ ক্রীড়াবিদরা!
Reporter Name 


















