ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়িতে সমবায় দিবস ঘিরে নানা আয়োজন, আলোচনায় উঠে এলো নতুন প্রত্যাশা

  • Reporter Name
  • Update Time : ১০:২৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ৩৩ Time View
Print

মোঃ রুবেল চট্টগ্রাম জেলা প্রতিনিধি ‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের ফটিকছড়িতে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ফটিকছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।পরে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে শতাধিক সমবায়ী, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে জাহানারা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পল্লবী খাস্তগীর এর সঞ্চালনায় এবং ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) রহমত উল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম – ২ ফটিকছড়ি সাংসদ সদস্য ও জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃশহীদ ভূঁইয়া। সভায় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রকৌশলী মো. জুনায়েদ আনছার চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সালেক, উপজেলা সহকারী সমবায় কর্মকর্তা মো. আব্দুল মন্নান, বীর মুক্তিযোদ্ধা বজল আহম্মদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহির আজম চৌধুরী এবং উত্তর জেলা কৃষক দলের সদস্যসচিব নাজিম উদ্দিন শাহীন, জেবল হোসেন প্রমূখ। স্বাগত বক্তব্যে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ শহীদ ভূঁইয়া বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত উদ্যোগে আর্থসামাজিক উন্নয়নের একটি কার্যকর মাধ্যম। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে সংগঠিত করে তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। এ জন্য সমবায় সমিতিগুলোকে স্বচ্ছতা, জবাবদিহি ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সমবায় খাতের গুরুত্ব অপরিসীম। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ব্যক্তি ও সমাজের উন্নয়ন সম্ভব। সমবায় সমিতিগুলোকে আরও কার্যকর ও শক্তিশালী করতে সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সততা, নিষ্ঠা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। পাশাপাশি স্থানীয় সম্পদ ও জনশক্তিকে কাজে লাগিয়ে সমবায়ের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান তিনি। সভাপতির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ বলেন, সমবায় আন্দোলনকে এগিয়ে নিতে সমিতির সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সমবায়ের মূল চেতনা ধারণ করে সবাইকে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। আলোচনা সভায় সমবায় খাতের বিভিন্ন কার্যক্রম, সম্ভাবনা, সমস্যা ও উন্নয়নের নানা দিক তুলে ধরা হয়। এ সময় স্থানীয় সমবায়ী, সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গাবতলীতে পথশিশুদের জন্য মাসব্যাপী খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা

ফটিকছড়িতে সমবায় দিবস ঘিরে নানা আয়োজন, আলোচনায় উঠে এলো নতুন প্রত্যাশা

Update Time : ১০:২৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬