ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় ২শ বস্তা চাল আত্মসাতের আটক ৪ ট্রাক জব্দ

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৭:০২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ৩৪ Time View
Print

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে যশোরের নওয়াপাড়াগামী ২০০ বস্তা চালবোঝাই ট্রাক আত্মসাতের ঘটনায় আন্তজেলা প্রতারক চক্র চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে জালিয়াতিতে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম ও কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১০ মে বিকেল ৫টার দিকে ভোমরা স্থলবন্দরের মুকুল এন্টারপ্রাইজের গুদামের সামনে থেকে ১০ টন চালবোঝাই একটি ট্রাক যশোরের নওয়াপাড়ার এমবিকে এন্টারপ্রাইজের উদ্দেশে রওনা হয়। ২০০ বস্তা চালের বাজারমূল্য ছিল ৫ লাখ ৫২ হাজার টাকা। ট্রাকটির চালক ছিলেন কুমিল্লার চান্দিনা উপজেলার ছায়কো গ্রামের সিরাজ মিয়া (৬৩)। তবে নির্ধারিত সময়ে ট্রাকটি গন্তব্যে পৌঁছায়নি। পরে চাল ও ট্রাকের সন্ধান না পেয়ে জান্নাত ট্রান্সপোর্ট এজেন্সির ব্যবস্থাপক সাধন দাস (৩৫) বাদী হয়ে ২০২৫ সালের ১৭ মে সাতক্ষীরা সদর থানায় মামলা করেন। দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় দায়ের করা মামলাটির নম্বর ৩২, জিআর নম্বর ২৩৩। মামলার তদন্তে প্রথমে মাগুরার শালিখা এলাকা থেকে সোহাগ হোসেন (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে মামলার তদন্তের দায়িত্ব নেন উপপরিদর্শক (এসআই) সমীর গাইন। তাঁর নেতৃত্বে গত ৬ নভেম্বর চট্টগ্রামের কোতোয়ালি, বায়েজিদ বোস্তামী ও বাকলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তিনজন এবং কুমিল্লার দেবিদ্বার এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, অভিযানে চট্টগ্রামের বাকলিয়া এলাকা থেকে চট্ট-মেট্রো-ট-১১-৯৩৮৪ নম্বরের একটি ট্রাক জব্দ করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, চাল ও ট্রাক আত্মসাতের উদ্দেশ্যে ঘটনার সময় মূল নম্বর প্লেট পরিবর্তন করে ট্রাকটিতে ভুয়া নম্বর প্লেট ব্যবহার করা হয়েছিল। মামলার বাকি আসামিদের গ্রেপ্তার ও আত্মসাৎ হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গাবতলীতে পথশিশুদের জন্য মাসব্যাপী খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা

সাতক্ষীরায় ২শ বস্তা চাল আত্মসাতের আটক ৪ ট্রাক জব্দ

Update Time : ০৫:৩৭:০২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬