ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মৃত সাংবাদিক পরিবারের হাতে সহায়তার চেক বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • Reporter Name
  • Update Time : ১০:৩২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ১০৪ Time View
Print

মোঃ শফিকুর রহমান ঢাকা জেলা প্রতিনিধি স্বাধীন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিতকরণ এবং গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তা, অধিকার ও কল্যাণে কাজ করার প্রত্যয়ে বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) রাজধানীর তথ্য ভবনের তৃতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংবাদিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যম ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী ও বিশিষ্টজনরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। প্রধান আলোচক ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদিন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবীবুর রহমান হাবীব এবং রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. মজিবুল হক মজু। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা, অধিকার, কল্যাণ এবং স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতার সুযোগ যেন অপসাংবাদিকতা, মিথ্যা সংবাদ ও ব্ল্যাকমেইলিংয়ের মতো কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টি না করে, সেদিকেও সাংবাদিকদের সতর্ক থাকতে হবে। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও ভুয়া অনলাইন পোর্টাল ব্যবহার করে অপপ্রচার ও চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। পেশাদার সাংবাদিকতার স্বার্থে এ ধরনের অপসংস্কৃতি রোধ করা জরুরি। প্রধান আলোচক অ্যাডভোকেট জয়নাল আবেদিন এমপি সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও কল্যাণে এ ধরনের উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানান। বিশেষ অতিথি হাবীবুর রহমান হাবীব বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। রাষ্ট্র ও সমাজের সর্বস্তরের মানুষের উচিত সাংবাদিকদের সম্মান করা এবং তাদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করা। মৃত সাংবাদিক পরিবারের হাতে সহায়তার চেক প্রতিষ্ঠাবার্ষিকীর অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল মৃত সাংবাদিকদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া। একই সঙ্গে অসহায় ও অসুস্থ সাংবাদিকদের মধ্যেও আর্থিক ও মানবিক সহায়তা প্রদান করা হয়। বক্তারা বলেন, একজন সাংবাদিকের মৃত্যুর পর তার পরিবারের পাশে দাঁড়ানো সাংবাদিক সমাজের মানবিক দায়িত্ব। সাংবাদিক পরিবারগুলোর সহযোগিতা এবং অসহায় ও অসুস্থ সাংবাদিকদের পাশে দাঁড়ানোর এ কার্যক্রম ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। আলোচনায় সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পায়। বক্তারা বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা বিভিন্ন সময় হামলা, হয়রানি, মামলা ও নানা ধরনের ঝুঁকির মুখোমুখি হন। এসব পরিস্থিতি মোকাবিলায় সাংবাদিকদের জন্য জরুরি সহায়তা তহবিল গঠন এবং আইনি সহায়তার পরিধি বাড়ানো প্রয়োজন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলার কমিটি অনুমোদন করা হয়। পাশাপাশি সাংবাদিকতা, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব তালুকদার রুমি। এ সময় সংগঠনের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, ডেইলি প্রেজেন্ট টাইমস-এর প্রধান সম্পাদক মো. ওমর ফারুক জালাল, দৈনিক ফলাফল-এর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, দুর্নীতি প্রতিরোধ ফাউন্ডেশনের চেয়ারম্যান তাজুল ইসলাম হিরু, দৈনিক বঙ্গ সংবাদ-এর সম্পাদক ও প্রকাশক ডা. মির্জা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান তোফায়েল, সাংগঠনিক সম্পাদক মো. মিরাজ হোসেন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. সনোয়ার হোসেন, দৈনিক মুক্তির লড়াই-এর সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান রনি, মহিলা বিষয়ক সম্পাদক নুরুন্নাহার, মারিয়া ইসলাম, সারহিন আক্তার, দীপা আক্তার ও কাজী রোকেয়া আক্তার কেয়াসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া দেশের বিভিন্ন জেলা ও থানা কমিটির নেতৃবৃন্দ, বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাব্বির আহম্মেদ রনি, আরজেএফ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জহিরুল ইসলাম, বিএনএন নিউজের চেয়ারম্যান শফিকুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন। দিনব্যাপী আয়োজনে বর্ণাঢ্য র্যালি, কেক কাটা, আলোচনা সভা, সম্মাননা প্রদান, মৃত সাংবাদিক পরিবারের মধ্যে চেক বিতরণ এবং অসহায় ও অসুস্থ সাংবাদিকদের আর্থিক ও মানবিক সহায়তা প্রদান করা হয়। অতিথি ও অংশগ্রহণকারীদের জন্য আপ্যায়নেরও ব্যবস্থা ছিল। অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন বলেন, গত পাঁচ বছর ধরে সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামী দিনে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে ফাউন্ডেশন আরও কার্যকর ও যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করবে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ: ‘অভিযুক্তের স্ত্রীর সঙ্গে আমার দেখাই হয়নি, বাসাতেও যাইনি’—শাহপরাণ থানার ওসি

মৃত সাংবাদিক পরিবারের হাতে সহায়তার চেক বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Update Time : ১০:৩২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬