
আমিনুল ইসলাম:সিনিয়র স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে একজনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। রোববার (৩০ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও )মোঃ জিল্লুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের গেটের সামনে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন স্থাপনা ও মালামাল সরিয়ে নেওয়া হয়। অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বোয়ালিয়া ভূমি অফিস পরিদর্শন করেন। পরে তিনি ম্যাংগো এগ্রো ফার্ম পরিদর্শন করে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে ভবিষ্যতেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে
Reporter Name 



















