
মোঃআনোয়ারুল ইসলাম। স্টাফঃরিপোর্টারঃলালমনিরহাট। লালমনিরহাটের আদিতমারী উপজেলার ২নং ভেলাবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী হিসেবে মোঃ চুন্নু,মিয়া সকলের নিকট দোয়া ও সমর্থন কামনা করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের নির্বাচনী প্রচারণামূলক পোস্টের মাধ্যমে তিনি ৪নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন। প্রচারপোস্টে মোঃ চুন্নু, মিয়া জনগণের সেবা, এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। পাশাপাশি দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকারও তুলে ধরেছেন। মোঃ চুন্নু, মিয়া বলেন, “আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি। আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।” তিনি ৪নং ওয়ার্ডের সর্বস্তরের ভোটার ও এলাকাবাসীর কাছে তার জন্য দোয়া ও সমর্থন কামনা করেন।
Reporter Name 



















