ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইজিবাইকে ইয়াবা পাচার, পালংখালীতে ৪ হাজার পিসসহ তরুণী আটক

  • Reporter Name
  • Update Time : ১০:৩৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৭ Time View
Print

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার কক্সবাজারের উখিয়ার পালংখালীতে ইজিবাইকে করে ইয়াবা পাচারের সময় রুজিনা আক্তার (২৩) নামে এক তরুণীকে আটক করেছে ৬৪ বিজিবি। এ সময় তার সঙ্গে থাকা সাইড ব্যাগ তল্লাশি করে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পালংখালী বিওপির বিশেষ টহল দল ঘিঘাতলী ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক রুজিনা আক্তার কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মনিরমোনা গ্রামের আবদু রহমানের মেয়ে। ৬৪ বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উলুবনিয়া থেকে পালংখালী বাজারগামী একটি ইজিবাইকে তল্লাশি চালানো হয়। এ সময় আরোহী রুজিনা আক্তারকে সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে মহিলা বিজিবি সদস্যরা তার সাইড ব্যাগ তল্লাশি করে নীল রঙের দুটি মিনি কাটের ভেতর বিশেষ কৌশলে রাখা ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুজিনা জানান, উলুবনিয়া থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। ইজিবাইকটি বিস্তারিত তল্লাশি করেও আর কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি। ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। আটক তরুণীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বরগুনায় নতুন অতিরিক্ত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছায় বরণ

ইজিবাইকে ইয়াবা পাচার, পালংখালীতে ৪ হাজার পিসসহ তরুণী আটক

Update Time : ১০:৩৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬