
ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন ভূজপুর থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে। বুধবার (০৫ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম। সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমন, ওয়ারেন্ট তামিল, আসামি গ্রেফতার, চোরাই মালামাল উদ্ধারসহ অন্যান্য পারফরম্যান্স পর্যালোচনায় অক্টোবর মাসে চট্টগ্রাম জেলার ১৭ থানার মধ্যে ভূজপুর থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে-কে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত করা হয়। স্বীকৃতিস্বরূপ পুলিশ সুপার ওসির হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন। শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার পর ভূজপুর থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Reporter Name 


















