ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীর দূর্গাপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ সিজন-২ এর উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ১০:৩৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ১০ Time View
Print

‎‎ ‎ ‎মোঃ ইসমাইল হোসেন নবী সিনিয়র রিপোর্টার,রাজশাহী তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার উদ্যোগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসর উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। ‎ ‎তারই ধারাবাহিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে রাজশাহীর দুর্গাপুরেও বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টায় দুর্গাপুর সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়। ‎ ‎উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। ‎ ‎এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল ও সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সাবেক সভাপতি গোলাম সাকলায়েন, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজ মণ্ডল ও সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, নওপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আজাদ রেজাউল করিম রেজা, পৌর বিএনপির সদস্য সচিব আহম্মেদ রেজাউল হক স্বপন, উপজেলা বিএনপির সদস্য জার্সিস হোসেন সোহেল, উপজেলা জিয়া পরিষদের সভাপতি গোলাম মোর্তুজা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থী সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ‎ ‎সংশ্লীষ্ঠ সুত্রে জানাগেছে, এবারের প্রতিযোগিতায় আটটি ইভেন্টের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ভলিবল ও টেবিল টেনিস। ফলে মোট ১০টি ক্রীড়া ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে ক্ষুদে খেলোয়াড়রা। অংশগ্রহণকারীদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ১৪ বছর। ‎ ‎এর আগে গত ২ মে শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং ক্রীড়াঙ্গনে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার লক্ষ্যে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসর শুরু হয়েছিল। ‎দ্বিতীয় আসরের নতুন কুঁড়ি কর্মসূচির জন্য অনলাইনে নিবন্ধন করেছে ১৬ লাখ ২৩ হাজার ২১৮ জন। ‎

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নেছারাবাদ উপজেলার প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হলো “নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)” ‎-এর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি। 

রাজশাহীর দূর্গাপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ সিজন-২ এর উদ্বোধন

Update Time : ১০:৩৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬