ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা প্রময়মনসিংহে শাসকের গণশুনানি, সেবাপ্রত্যাশীদের সমস্যা সমাধানে তাৎক্ষণিক উদ্যোগ

  • Reporter Name
  • Update Time : ১০:৩৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ২৪ Time View
Print

মোঃ রফিকুল ইসলাম রতন সিনিয়র রিপোর্টার চিকিৎসা সহায়তা, ভূমি জটিলতা ও আর্থিক অসচ্ছলতাসহ নানা সমস্যার কথা শুনলেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান; সেবাপ্রত্যাশীদের মাঝে বিতরণ করা হলো গাছের চারা। ময়মনসিংহে জনস্বার্থে গণশুনানি গ্রহণ করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান। বুধবার (৪ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সেবাপ্রত্যাশীরা নিজেদের ব্যক্তিগত ও সামাজিক নানা সমস্যার কথা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। এর মধ্যে চিকিৎসা সহায়তা, ভূমি-সংক্রান্ত জটিলতা, কর্মে অক্ষমতা, আর্থিক অসচ্ছলতাসহ বিভিন্ন বিষয় উল্লেখযোগ্য। জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান সেবাপ্রত্যাশীদের বক্তব্য অত্যন্ত মনোযোগসহকারে শোনেন। পরে সমস্যার ধরন ও গুরুত্ব বিবেচনায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি কয়েকটি বিষয়ে তাৎক্ষণিকভাবে সমাধানের উদ্যোগ গ্রহণ করেন। এদিকে গণশুনানি কার্যক্রমের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে সেবাপ্রত্যাশীদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি, আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, নাগরিক সমস্যার দ্রুত সমাধান এবং জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার ধারাবাহিকতায় এ গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি জেলা প্রশাসকের কাছে নিজেদের সমস্যার কথা তুলে ধরার সুযোগ পাচ্ছেন। এতে প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ আরও সহজ হচ্ছে এবং জনসেবামূলক কার্যক্রম গতিশীল হচ্ছে। জেলার মানুষের প্রত্যাশা, এ ধরনের গণশুনানি কার্যক্রম অব্যাহত থাকলে সাধারণ মানুষের ভোগান্তি কমার পাশাপাশি সরকারি সেবার মান আরও উন্নত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নেছারাবাদ উপজেলার প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হলো “নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)” ‎-এর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি। 

জেলা প্রময়মনসিংহে শাসকের গণশুনানি, সেবাপ্রত্যাশীদের সমস্যা সমাধানে তাৎক্ষণিক উদ্যোগ

Update Time : ১০:৩৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬