ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা।

  • Reporter Name
  • Update Time : ১০:৪৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১ Time View
Print

মোঃ জহুরুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালী থানার হাজতখানায় পরনের লুঙ্গি ছিঁড়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ইকবাল শেখ (৪১) নামের এক আসামি। এ সময় আরেক আসামির চিৎকারে দায়িত্বরত পুলিশ সদস্যরা ছুটে এসে তাকে বাঁচান। সোমবার (৩১ আগস্ট) কুষ্টিয়ার কুমারখালী থানার হাজতখানায় সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। সিসি ক্যামেরার ফুটেজে মিলেছে এ ঘটনার প্রমাণ। আসামি ইকবাল শেখ উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকার মৃত ইসলাম শেখের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, স্পেশাল ডিউটি চলাকালীন সোমবার ভোর ৪টা ৫০ মিনিটের দিকে সন্দেজনক মনে হলে পাঁচটি মুরগিসহ ইকবাল হোসেনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এ সময় তার কথাবার্তা অসংলগ্ন হওয়ায় এবং মুরগিগুলোর ব্যাপারে সঠিক তথ্যপ্রমাণ দিতে না পারায় ভোর ছয়টার দিকে ইকবালকে আটক করে থানা হাজতে রাখে পুলিশ। এরপর সাড়ে ৬টার দিকে পরনের লুঙ্গি ছিঁড়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। থানার সিসি ক্যামেরার ফুটেজ থেকে জানা যায়, আসামি ইকবাল শেখ প্রথমে তার পরনের লুঙ্গি ছিঁড়ে ফেলেন। এরপর থানার হাজতখানার দেওয়ালে থাকা লোহার গ্রিলে ছেঁড়া লুঙ্গি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। প্রথম চেষ্টায় ব্যর্থ হওয়ার কিছুক্ষণ পর ফের ফাঁস নেওয়ার চেষ্টা করলে আরেক আসামি টের পেয়ে চিৎকার দেন এবং তাকে বাঁচানোর চেষ্টা করেন। চিৎকার শুনে দ্রুত দায়িত্বরত পুলিশ সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, তার কাছে পাঁচটি মুরগি দেখে সন্দেহ হলে ইকবাল শেখকে আটক করে থানা হাজতে রাখা হয়। এরপর হাজতখানায় পরনের লুঙ্গি ছিঁড়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এই আসামি। পরে পুলিশের তৎপরতায় তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন। ওসি আরও জানান, থানা হাজতে আত্মহত্যার চেষ্টার কারণে তার বিরুদ্ধে ৩০৯ ধারায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় ডিবির অভিযানে ৫০ পিস ট্যাপেন্টাডলসহ ২ জন গ্রেপ্তার, উদ্ধার টাকা ​

কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা।

Update Time : ১০:৪৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬