
সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় দুর্যোগ মোকাবিলায় সিপিপি স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী অনুসন্ধান ও উদ্ধার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ প্রস্তুতি কর্মসূচি সিপিপির আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণে দুর্যোগের সময় অনুসন্ধান, উদ্ধার কার্যক্রম এবং জরুরি পরিস্থিতিতে স্বেচ্ছাসেবকদের করণীয় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন মনপুরা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. কামাল উদ্দিন। এছাড়া সিপিপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং প্রশিক্ষণার্থীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। বক্তারা বলেন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের জানমাল রক্ষায় সিপিপি স্বেচ্ছাসেবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই দুর্যোগ মোকাবিলায় তাদের প্রশিক্ষিত ও প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রস্তুতি কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের প্রশিক্ষণ মাঠপর্যায়ে দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবকদের সক্ষমতা আরও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Md
M S K
Reporter Name 


















