
— এস এম জসিম বিশেষ প্রতিনিধি আজ ১৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশেষ অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রেঞ্জাধীন জেলাসমূহে সম্পত্তি-সংক্রান্ত ও নৃশংস অপরাধ নিয়ন্ত্রণে প্রো-অ্যাকটিভ পুলিশি কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। সভায় অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স) জনাব সফিজুল ইসলাম, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব নাজমুল হাসান পিপিএম, পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স- অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব সঞ্জয় সরকার এবং পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) জনাব মোহাম্মদ হাছান চৌধুরী, বিপিএম-সেবা-সহ রেঞ্জাধীন ১১ জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন। এছাড়া ভার্চুয়ালি রেঞ্জাধীন ১১ জেলার সকল সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারগণ সভায় অংশগ্রহণ করেন।
Reporter Name 



















