
প্রতিনিধি: ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেন থেকে পড়ে রাবেয়া খাতুন (৩৭) নামের এক নারী যাত্রী তাঁর দুই পা হারিয়েছেন। আজ শনিবার সকাল ৮টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। আহত রাবেয়া খাতুন রাজধানী ঢাকার খিলক্ষেত এলাকার জোয়ার সাহারার ইকবাল হোসেনের মেয়ে। রেলস্টেশন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেন থেকে নামার সময় দুর্ঘটনাবশত নিচে পড়ে যান রাবেয়া খাতুন। এতে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে তাঁর দুটি পাই মারাত্মকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার পর স্থানীয় ও উদ্ধারকারীরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। শারমিন আরা ঝিনাইদহ জেলা প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Reporter Name 


















