ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ৩ রোহিঙ্গা আটক

  • Reporter Name
  • Update Time : ০৫:০৬:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ Time View
Print

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার কক্সবাজারের টেকনাফের লেদা বাজারে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও বিভিন্ন সরঞ্জামসহ তিন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা বাজার এলাকায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এ অভিযান চালায়। বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেদা বাজার দিয়ে ভারী অস্ত্রের একটি চালান রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত একটি সশস্ত্র ডাকাত দলের কাছে হস্তান্তরের পরিকল্পনার তথ্য পায় বিজিবি। এর পরিপ্রেক্ষিতে ব্যাটালিয়ন অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সকাল ১০টার দিকে বিজিবির একটি দল লেদা বাজার এলাকায় কৌশলগত অবস্থান নেয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে একটি ইজিবাইকে থাকা তিন ব্যক্তির চলাচল সন্দেহজনক মনে হলে সেটিকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করে ইজিবাইকে বহন করা বস্তার ভেতরে ধাতব পদার্থের উপস্থিতি শনাক্ত করেন বিজিবি সদস্যরা। পরে ইজিবাইকসহ তিনজনকে লেদা বিওপিতে নিয়ে বিস্তারিত তল্লাশি করা হয়। সেখানে আলুর বস্তার ভেতরে লুকানো অবস্থায় অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামের মধ্যে রয়েছে দুটি জি-৩ রাইফেল, একটি বড় ও একটি ছোট দেশীয় একনলা বন্দুক, ৪২ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, তিনটি টেজার, ছয়টি ওয়াকিটকি সেট এবং চার কেজি বিস্ফোরক দ্রব্য। এ ছাড়া ২৫টি জর্দার কৌটা, ২৫টি লাল স্কচটেপ, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন মোবাইল ফোন ও একটি ইজিবাইক জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন-মো. উসমান বেলাল, মো. মুসলিম ও মো. আনসার আলী। বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, উসমান বেলাল ও আনসার আলী উখিয়ার ১ নম্বর কুতুপালং এফডিএমএন ক্যাম্পের এবং মুসলিম টেকনাফের ২৬ নম্বর মোচনি এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্তবর্তী এলাকায় অস্ত্র ও বিস্ফোরক চোরাচালানসহ সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। অবৈধ অস্ত্রের চালান প্রতিহত করা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, সীমান্ত এলাকায় অপরাধ দমনে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

লাকসামে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ

টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ৩ রোহিঙ্গা আটক

Update Time : ০৫:০৬:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬