ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে যমুনা টেক্সটাইলকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালত

  • Reporter Name
  • Update Time : ০৬:১৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ Time View
Print

মোঃগোলজার হোসেন হীরা বিশেষ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের  শাহজাদপুরে পরিবেশ দূষণের দায়ে যমুনা টেক্সটাইল লিমিটেড নামের একটি কারখানাকে ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানাটির বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) সংস্কার ও বর্ধিত করে কার্যকর করার নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। শাহজাদপুর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফরিদুল ইসলাম এর নেতৃত্বে অভিযানের প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ শাহিন আলম। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কারখানাটিতে উৎপাদিত তরল বর্জ্যের তুলনায় স্থাপিত ইটিপির সক্ষমতা কম। ফলে অপরিশোধিত তরল বর্জ্য পরিবেশে নির্গমনের মাধ্যমে দূষণ সৃষ্টি করায় কারখানাটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে আগামী চার মাসের মধ্যে ইটিপি বর্ধিতকরণ, সংস্কার ও কার্যকর করে কারখানা পরিচালনার জন্য কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়েছে। এছাড়াও উক্ত অভিযানে তরল বর্জ্য পরিবেশে নির্গমনের জন্য ব্যবহৃত বাইপাস লাইনটি অপসারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ইটিপি সংস্কার ও কার্যকর করতে ব্যর্থ হলে কারখানাটির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। উক্ত অভিযান চলাকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রমে শাহজাদপুর থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পরিবেশ দূষণ রোধে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গলাচিপায় বাবা-ছেলেসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজা উদ্ধার

শাহজাদপুরে যমুনা টেক্সটাইলকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালত

Update Time : ০৬:১৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬