ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় কেওড়া ব্যবহারে বিরিয়ানি হাউজকে জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০২:৩৮:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ২০ Time View
Print

আসাদুজ্জামান আসাদ,স্টাফ রিপোর্টার:

খাবারে নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার করার অভিযোগে চুয়াডাঙ্গা ডিজে স্কুলের সামনে ‘ঢাকা কাচ্চি বাড়ি’ নামের একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। চুয়াডাঙ্গা শহরের বড় বাজার এলাকায় শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় জানায়, কয়েক দিন আগে একটি বিরিয়ানি হাউজ থেকে খাবার কেনার পর কয়েকজন ক্রেতা অসুস্থ হয়ে পড়েছেন—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় মো.আনিছুজ্জামানের মালিকানাধীন ‘ঢাকা কাচ্চি বাড়ি’ নামের একটি প্রতিষ্ঠানে বিরিয়ানি রান্নায় নিষিদ্ধ কেওড়া জল ব্যবহারের প্রমাণ পাওয়ার কথা জানায় অধিদপ্তর। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে ‘শাহী নান্না বিরিয়ানি হাউজ’ এবং ‘বিসমিল্লাহ বিরিয়ানি হাউজ’ পরিদর্শন করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, এসব প্রতিষ্ঠানে নিষিদ্ধ বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো উপাদান পাওয়া যায়নি।
অভিযান শেষে ব্যবসায়ীদের প্রয়োজনীয় লাইসেন্স ও কাগজপত্র হালনাগাদ রাখার পাশাপাশি খাদ্য প্রস্তুতে কোনো নিষিদ্ধ উপাদান ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়।
এ সময় পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, দোকান মালিক সমিতির সভাপতি মো. মঞ্জুরুল আলম, সাধারণ সম্পাদক সুমন পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক মহলদার ইমরান রিন্টু, ক্যাবের প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, দোষীদের গ্রেপ্তারের দাবি

চুয়াডাঙ্গায় কেওড়া ব্যবহারে বিরিয়ানি হাউজকে জরিমানা

Update Time : ০২:৩৮:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬