ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিনিয়োগবান্ধব রাষ্ট্র গড়তে সরকারের বৃহৎ পরিকল্পনা রয়েছে: মাহদী আমিন

  • Reporter Name
  • Update Time : ০৭:২৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ১১৩ Time View

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

Print

নিজস্ব প্রতিবেদক :–
বাংলাদেশে বিনিয়োগবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সরকারের বৃহৎ পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন। একই সঙ্গে শিল্প উদ্যোক্তাদের জন্য সহজ ও কার্যকর ‘ওয়ানস্টপ সার্ভিস’ নিশ্চিত করার কথাও জানান তিনি।

রোববার (১০ মে) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়-এ ঈদুল আজহা উপলক্ষে শিল্পাঞ্চলের স্থিতিশীলতা, শ্রমিকদের বেতন-বোনাস ও ছুটি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, “বাংলাদেশে বিনিয়োগবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনা সরকারের রয়েছে। এখন থেকে নতুন কোনো প্রতিষ্ঠান নিবন্ধনের ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতির সুযোগ দেওয়া হবে না। একাধিক ট্রেড লাইসেন্সের ঝামেলাও কমিয়ে আনা হবে। খুব সহজ প্রক্রিয়ার মাধ্যমে শিল্প উদ্যোক্তাদের জন্য ওয়ানস্টপ সেবা নিশ্চিত করা হবে। দেশের কর্মসংস্থানের চাহিদা অনুযায়ী বিদেশি বিনিয়োগই হবে অর্থনৈতিক অগ্রগতির অন্যতম ভিত্তি।”

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জকে একটি রোল মডেল শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এখানকার তৈরি পোশাক বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

গার্মেন্টস খাতের ক্ষতি কমাতে আড়াই হাজার কোটি টাকার নীতিগত সহায়তা দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। এ সহায়তার মাধ্যমে কারখানা মালিকরা প্রয়োজনীয় সহযোগিতা পাবেন বলে আশা প্রকাশ করেন।

ঈদুল ফিতরের সময় প্রশাসন, মালিকপক্ষ ও শ্রমিকদের সম্মিলিত প্রচেষ্টায় সফলতা এসেছে উল্লেখ করে মাহদী আমিন বলেন, “ঈদুল আজহাতেও একইভাবে সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে।”

তিনি আরও বলেন, কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ন করাই বিএনপির রাজনীতির অন্যতম লক্ষ্য। অতীতের মতো এবারও কোনো ষড়যন্ত্র সফল হবে না, যদি প্রশাসন ও সংশ্লিষ্ট সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিএনপি সরকার ব্যার্থ হওয়ার জন্য আসেনি – সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী,

বিনিয়োগবান্ধব রাষ্ট্র গড়তে সরকারের বৃহৎ পরিকল্পনা রয়েছে: মাহদী আমিন

Update Time : ০৭:২৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬