ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বোচ্চ জাকাত সংগ্রহে জাতীয় স্বীকৃতি পেলেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম

  • Reporter Name
  • Update Time : ০৫:১৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ৭ Time View

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":5,"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

Print

নিজস্ব প্রতিবেদক: ২০২৪–২৫ অর্থবছরে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ জাকাত সংগ্রহকারী জেলা প্রশাসক হিসেবে প্রথম স্থান অর্জন করেছেন চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক ও বর্তমান ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জাকাত তহবিল বিভাগের সাম্প্রতিক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে ফরিদা খানমের নেতৃত্বে দেশের মধ্যে সর্বোচ্চ পরিমাণ জাকাত সংগ্রহ করা সম্ভব হয়েছে। বিভিন্ন জেলার জাকাত সংগ্রহের তথ্য পর্যালোচনা করে তাকে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ জাকাত সংগ্রহকারী জেলা প্রশাসক হিসেবে প্রথম স্থান অর্জনকারী কর্মকর্তা হিসেবে মনোনীত করা হয়। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন জাকাত তহবিল বিভাগের পরিচালক মো. আব্দুল হামিদ খান।

জানা গেছে, সরকারি জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে চট্টগ্রাম জেলা প্রশাসন একাধিক উদ্যোগ গ্রহণ করে। এর মধ্যে ছিল জাকাতবিষয়ক সচেতনতামূলক প্রচারণা, সমন্বয় সভা এবং জাকাত প্রদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি। এসব উদ্যোগের ফলে সরকারি জাকাত তহবিলে মানুষের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় এবং জাকাত সংগ্রহের পরিমাণও বেড়ে যায়।

এ বিষয়ে ফরিদা খানম বলেন, “সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে জাকাত তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সুষ্ঠু ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে এই অর্থ প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে পারলে সমাজে ইতিবাচক ও টেকসই পরিবর্তন আনা সম্ভব।”

তিনি আরও বলেন, “এই জাতীয় স্বীকৃতি ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত থাকবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

চীনের বিনিয়োগের পাশাপাশি বাংলাদেশেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন

সর্বোচ্চ জাকাত সংগ্রহে জাতীয় স্বীকৃতি পেলেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম

Update Time : ০৫:১৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬