ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ: যুবক আটক

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ১১ Time View
Print

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীতে একটি জীবন্ত কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে সেতুর ওপর থেকে নদীতে নিক্ষেপের অভিযোগে মোহাম্মদ আলী (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে সদর উপজেলার কামারগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার আব্দুর রবের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, একটি জীবন্ত কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে সেতুর ওপর থেকে মেঘনা নদীর একটি শাখা নদীতে নিক্ষেপ করা হচ্ছে।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এলে তারা তদন্ত শুরু করে এবং অভিযুক্ত মোহাম্মদ আলীকে শনাক্ত করে আটক করে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন সংগঠনের গ্রুপে অভিযুক্তের পরিচয় শনাক্তে তথ্য সংগ্রহ ও প্রচার করা হয়। একপর্যায়ে তার অবস্থান নিশ্চিত হলে ছাত্রদলের কর্মীরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ বলেন, “ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আমরা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। সংগঠনের নেতাকর্মীদের মাধ্যমে অভিযুক্তের পরিচয় ও ঠিকানা শনাক্ত করা হয়। পরে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, “একটি কুকুরের গলায় দড়ি বেঁধে নদীতে ফেলে দেওয়ার ঘটনাটি পুলিশের নজরে আসে। পরে অভিযুক্তকে শনাক্ত করে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

চীনের বিনিয়োগের পাশাপাশি বাংলাদেশেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন

নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ: যুবক আটক

Update Time : ০৪:৩৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬