ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরা-নাভারণ সড়কে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত-২

  • Reporter Name
  • Update Time : ১২:২৯:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ২০ Time View
Print

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরা- নাভারণ সড়কে
ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তোজাম্মেল হোসেন (৪০) ও শাহিন আলম (৪২) নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

সোমবার (১১ মে) সকালে সাতক্ষীরা- নাভারণ মহাড়কের উলাশী খাজুরা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তোজাম্মেল হোসেন উলাশী গ্রামের মৃত আতিয়ার গাইনের ছেলে ও শাহিন আলম একই গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, দুইজন ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। প্রতিদিনের মতো সকালে মোটরসাইকেল যোগে তারা উলাশী থেকে নাভারনের দিকে যাচ্ছিল। পথিমধ্যে খাজুরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির কাচা মালবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার তৎপরতা চালায়। পরে নাভারন হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করে।

নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) গোপাল কর্মকার ভোরের ডাককে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এবং দুর্ঘটনা কবলিত ট্র্যাকটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার কৌশলে পালিয়ে গেছে, তাদের আটকের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরপুর-১০ গোলচত্বরে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে নগরবাসী

সাতক্ষীরা-নাভারণ সড়কে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত-২

Update Time : ১২:২৯:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬