
লালমনিরহাটের, আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ডের তালুক দুলালী বাজার থেকে, চকচকার পাড়, সামিউল মার্কেটে যাওয়ার উদ্দেশ্য মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ কাঁচা রাস্তার বেহালদশার চিত্র বর্তমানে যেন, এলাকাবাসীর চরম ভোগান্তি আর দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টিপাত হলেই এই রাস্তাটি কাদার সাগরে পরিণত হয়,এর ফলে পথচারীসহ ছোট-বড় যানবাহন চলাচলে প্রায় অচল অবস্থা হয়ে পড়েছে।এছাড়াও সামিউল মার্কেট থেকে চকচকার বিল হয়ে বাগদীর বাজারের উদ্দেশ্যে যাওয়ার যে রাস্তাটি রয়েছে একই অবস্থার সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাগুলো কোন প্রকার মেরামত বা সংস্কার করা হয়নি।ফলে বর্ষা মৌসুম এলেই এই রাস্তা গুলোতে পানি জমে থাকে এবং সৃষ্টি হয় কাদার সাগরে, যার কারণে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের চলাচলে মারাত্মক ভোগান্তি আর সমস্যার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে জরুরি প্রয়োজনে যানবাহন চলাচল করতে না পারায় বিপদের মুখে পড়তে হচ্ছে এলাকাবাসীদের। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের গ্রামীণ রাস্তা ও সড়কগুলো বর্ষা ও বন্যার কারণে সহজেই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ মেরামত বা সংস্কারের অভাবে এসব রাস্তার অবস্থা দ্রুত অবনতির দিকে যাচ্ছে। এছাড়াও দেশের অনেক এলাকায় কাঁচা ও অপরিকল্পিত রাস্তাগুলো বৃষ্টির সময় চলাচলের অযোগ্য হয়ে পড়ে, যা গ্রামীণ অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলে। এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে এই রাস্তাটি পাকা করন বা উন্নয়ন করা হোক, যাতে দৈনন্দিন চলাচল ব্যবস্থা স্বাভাবিক হয়, এবং চরম দুর্ভোগ আর ভোগান্তি থেকে মুক্তি পাওয়া যায়। স্থানীয়দের দাবি: দ্রুত রাস্তাটি পাকা করা পানি নিষ্কাশনের ব্যবস্থা করা নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা মোঃ আনোয়ারুল ইসলাম স্টাফ রিপোর্টার লালমনিরহাট ০১৯১৫-৭২২৭৯৩
Reporter Name 



















