
মোঃ মনিরুজ্জামান সিনিয়র রিপোর্টার ঝিনাইদাহ।
ঝিনাইদহের মহেশপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন ও জুলাই বিপ্লবে ভূমিকা রাখা ‘জুলাই যোদ্ধা’ এবং স্থানীয় যুবসমাজের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য ও গণমানুষের নেতা অধ্যাপক মতিয়ার রহমান।
মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলার সহকারী সেক্রেটারি আব্দুল হাই, মহেশপুর উপজেলা শাখা জামায়াতে ইসলামীর থানা আমীর মোহাম্মদ ফারুক আহমেদ এবং থানা সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ আমিরুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ ও তরুণ ‘জুলাই যোদ্ধা’রা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে দেশ পুনর্গঠন, তরুণ সমাজের ভূমিকা এবং এলাকার আইনশৃঙ্খলা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মতিয়ার রহমান বলেন, “জুলাইয়ের আন্দোলন আমাদের অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে শিখিয়েছে। নতুন বাংলাদেশ গঠনে তরুণ সমাজের এই অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।”
সভায় উপস্থিত জুলাই যোদ্ধারা তাদের বিভিন্ন মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন এবং ভবিষ্যতে দেশ ও জনগণের কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
Reporter Name 








