
বিশেষ প্রতিনিধি : শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাংবাদিক নেতা ও বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত সংগঠক আওরঙ্গজেব কামাল।
জানা যায়, ছাত্রজীবন থেকেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শ ও রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি খুলনা জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি, খুলনা জেলা উপদেষ্টা, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, কোকো স্মৃতি সংসদের সহ-সভাপতি এবং জাতীয়তাবাদী চিকিৎসক দলের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।
শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজাউল করিম দীপু বলেন,“আওরঙ্গজেব কামাল একজন দক্ষ, অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ সংগঠক। দীর্ঘদিন ধরে তিনি সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। আমরা বিশ্বাস করি, তাঁর নেতৃত্ব ও অভিজ্ঞতায় শহীদ জিয়া স্মৃতি সংসদের অসমাপ্ত কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হবে এবং সংগঠন আরও গতিশীল ও শক্তিশালী হবে।”
সংগঠনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম বলেন,“আওরঙ্গজেব কামাল একজন দক্ষ সংগঠক ও অভিজ্ঞ রাজনীতিবিদ। তাঁর সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বের গুণাবলি এবং রাজনৈতিক অভিজ্ঞতা সংগঠনের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে কাজ করবে। আমরা আশা করি, তিনি ভবিষ্যতেও দলের আদর্শ বাস্তবায়ন এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
নবনির্বাচিত সহ-সভাপতি আওরঙ্গজেব কামাল তাঁর প্রতি আস্থা ও বিশ্বাস রাখায় সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আমি সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে যাব। সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি
Reporter Name 








