ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক এর সংঘর্ষে একই পরিবারের তিনজন নি’হ’ত, আহত ১

  • Reporter Name
  • Update Time : ১২:১৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ১২ Time View
Print

নুরউদ্দিন খাঁন সোহাগ
ষ্টাফ রিপোর্টার খুলনার দিঘলিয়া উপজেলায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) রাত প্রায় ৯টা ৪৫ মিনিটে দিঘলিয়া উপজেলার ১ নম্বর গাজিরহাট ইউনিয়নের ডোমরা দক্ষিণ গ্রামের জীবন রায়ের বাড়ির সামনের পাকা সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নড়াইল জেলার কালিয়া উপজেলার উথালি গ্রামের বাসিন্দা সিহাব শেখ (২৪) মোটরসাইকেল চালিয়ে পরিবারের সদস্যদের নিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন সিহাব শেখের স্ত্রী ফারজানা খাতুন (২২), নড়াইল জেলার কালিয়া উপজেলার বেন্দার চর গ্রামের সিরাজুল শেখের মেয়ে রুবিয়া খাতুন (১৬) এবং সিহাব শেখের দুই বছর বয়সী কন্যা মায়মুনা। মোটরসাইকেলের চালক সিহাব শেখ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার ট্রাকটি ঘটনাস্থলে রেখে পালিয়ে যান। এতে ক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি শান্ত করে।
পুলিশ ট্রাক ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে হেফাজতে নিয়েছে।
ঘটনাস্থলে দিঘলিয়া থানার তদন্ত কর্মকর্তা এবং গাজিরহাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম পরিচালনা করছেন।দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় সাংবাদিক পরিচয় ব্যবহারের অভিযোগে এক ব্যক্তি আটক, উদ্ধার চাইনিজ কুড়াল; তদন্তে পুলিশ

খুলনার দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক এর সংঘর্ষে একই পরিবারের তিনজন নি’হ’ত, আহত ১

Update Time : ১২:১৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬