ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গভীর রাতে পদ্মায় স্পিডবোট ট্রায়াল, গুলিবিদ্ধ যুবক

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ১৬ Time View
Print

মোঃ জহুরুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় গভীর রাতে পদ্মা নদীতে শ‌রিফুল ইসলাম ব‌বি (৩৮) না‌মের এক যুবকের গু‌লি‌বিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে গোলাপনগর ম‌নি পার্ক এলাকা থে‌কে এক কি‌লো‌মিটার দূ‌রে পদ্মায় এ ঘটনা ঘ‌টে।

গু‌লি‌বিদ্ধ শ‌রিফুল ইসলাম উপ‌জেলার বাহাদুরপুর ইউনিয়‌নের বাহাদুরপুর গ্রা‌মের মৃত আলম খন্দকারের ছে‌লে। ঘটনার সময় তাঁর সঙ্গে ছিলেন ম‌নি পা‌র্কের মা‌লিক ম‌নিরুল ইসলা‌ম ম‌নি। রা‌তেই গু‌লি‌বিদ্ধ যুবক‌কে কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌লেও সেখানে তাঁকে পাওয়া যায়‌নি।

পু‌লিশ জা‌নি‌য়ে‌ছে, গতকাল দিবাগত রাত ৩টার দিকে পদ্মা তীরবর্তী এলাকার মনি পার্কের মালিক চারজনকে সঙ্গে নিয়ে একটি স্পিডবোটের ট্রায়াল দিতে পদ্মায় যান। এ সময় পার্ক এলাকা থেকে প্রায় এক কিলোমিটার দূরে পৌঁছালে অপর একটি স্পিডবোট থেকে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ সময় শ‌রিফুল ইসলাম ব‌বি গুলিবিদ্ধ হন।

কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান আজ‌কের প‌ত্রিকা‌কে ব‌লেন, ‘হাসপাতালের ভর্তি রেজিস্টারে গু‌লি‌বিদ্ধ ওই ব্যক্তির নাম পাওয়া গেলেও তাঁকে ওয়ার্ডে খুঁজে পাওয়া যায়নি। জরু‌রি বিভা‌গের রে‌জিস্টা‌রে আহতের কারণ লেখা আছে গানশুট।’

আজ শুক্রবার সন্ধ‌্যা ৭টায় গু‌লি‌বিদ্ধ যুব‌কের স্ত্রী ব‌নির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মু‌ঠো‌ফো‌নে ব‌লেন, ‘ও‌র (ব‌বি) অবস্থা খুবই খারাপ। আমরা ঢাকায় যা‌চ্ছি। প্রায় পৌঁছে গে‌ছি। ঘটনা সম্প‌র্কে আমি কিছুই জা‌নি না। সুস্থ হলে বল‌তে পার‌বে।’

নাম প্রকাশ না করার শ‌র্তে স্থানীয় কয়েকজন বলেন, ‘পদ্মায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েকটি সশস্ত্র গ্রুপ সক্রিয় রয়েছে। চর দখল ও বালুঘাট নিয়ন্ত্রণ নিয়ে অতীতে এসব গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব সংঘর্ষে কয়েকজন নিহতও হয়েছেন।’

স্থানীয়রা দাবি করেন, নদীকেন্দ্রিক বিভিন্ন গ্রুপের পেছনে রাজনৈতিক প্রভাব রয়েছে। মনিরুল ইসলাম মনির সঙ্গে একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার আত্মীয়তার সম্পর্ক রয়েছে।

এ বিষ‌য়ে জান‌তে ম‌নিরুল ইসলাম ম‌নির মু‌ঠো‌ফো‌নে একা‌ধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

ম‌নি গ্রু‌পের জু‌য়ে‌লের স‌ঙ্গে যোগা‌যোগ কর‌লে তি‌নি ছু‌টি‌তে থাকার কথা জানান। বলেন, ঘটনা সম্প‌র্কে কিছুই জানি না। এ ছাড়া ম‌নি পা‌র্কের ম‌্যা‌নেজার হুমায়নও কল রি‌সিভ ক‌রেন‌নি।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান আজকের পত্রিকাকে জানান, বিষয়টি তিনি জেনেছেন। ঘটনার যেটুকু বিস্তারিত তথ্য পার্ক-সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে পাওয়া গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে
Md

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় সাংবাদিক পরিচয় ব্যবহারের অভিযোগে এক ব্যক্তি আটক, উদ্ধার চাইনিজ কুড়াল; তদন্তে পুলিশ

গভীর রাতে পদ্মায় স্পিডবোট ট্রায়াল, গুলিবিদ্ধ যুবক

Update Time : ০৯:৫৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬