শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন
ঘোষনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন বগুড়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম জন্মদিন উদযাপন ঝিনাইদহে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় ঝাউদিয়ার দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত ইবি, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ঝিনাইদহে অজ্ঞাতনামা এক নারী অজ্ঞান অবস্থায় উদ্ধার, পরিচয় জানতে পুলিশ-জনতার সহায়তা প্রয়োজন ঝিনাইদহে স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ঝিনাইদহে যুবকের রহস্যজনক মৃত্যু: বিদ্যুৎস্পৃষ্ট নাকি অন্য কিছু? খান সেলিম রহমান এর শুভ জন্মদিন উপলক্ষে মাতৃজগত পরিবারের উদ্যোগে জন্মদিনে আনন্দ, শ্রদ্ধা ও শুভেচ্ছার বর্ণিল সমারোহ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত একদন্তে আব্দুল কাদের গার্লস স্কুলে ১১ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন বিতরণ ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে সেনাবাহিনীর অভিযান অবৈধভাবে সার মজুদ রাখায় ব্যবসায়ী কে জরিমানা তানোরে দুই বছরের সাজিদের করুণ মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ব্যাপক গণসংযোগ সাংবাদিকদের সাথে পুলিশ সুপার এর মতবিনিময়: ময়মনসিংহে হিজলা সিন্ডিকেটের ভয়ঙ্কর দৌরাত্ম্য বরযাত্রীর গাড়ি টার্গেট, নারী–শিশুকে হেনস্থায় ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে

আবেগাপ্লুত রবির মা, দুই কৃষক পরিবারের পাশে বিএমডিএ চেয়ারম্যান বেগম আখতার জাহান

জুয়েল আহমেদ
  • আপডেট টাইম : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ৩৩৮ বার পঠিত

রাজশাহীর গোদাগাড়ীর নিমঘুটু গ্রামের আত্মহত্যা করা দুই কৃষকের পাশে দাঁড়ালেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান বেগম আখতার জাহান। বুধবার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে তিনি উপজেলার নিমঘুট গ্রামের কৃষক রবি ও অভিনাথ মারান্ডির বাড়িতে যান।

এসময় বিএমডিএ চেয়ারম্যানকে দেখে বাড়িতে থাকা রবির মা দলিনা মুর্মু অঝোরে কাঁদতে থাকেন। পরে বিএমডিএ চেয়ারম্যান সন্তানহারা মা সমবেদনা জানান এবং তার পাশে কিছু সময় কাটান।

এসময় বিএমডিএ’র পক্ষ থেকে দলিনা মুর্মুকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তাও প্রদান করেন তিনি। সব সময় রবির পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন। এ সময় দলিনা মুর্মুকে একটি বয়স্কভাতার কার্ড করে দেওয়ার জন্যও তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেলকে বলে দেন।

এসময় বিএমডিএ চেয়ারম্যান বেগম আখতার জাহান বলেন, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা একজন কৃষিবান্ধব সরকার দেশের দরিদ্র কৃষকের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী কৃষকদের জন্য বিভিন্ন ধরনের বীজ, সার ভর্তুকি দিয়ে যাচ্ছে এবং প্রতিনিয়ত তা বিতরণ করছে কৃষকদের মাঝে। এই সরকার কৃষিবান্ধব নীতির কারণে আমাদের কৃষক ভাইয়েরা কম খরচে ফসল উৎপাদন করতে পারছেন বলে আজ দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পেরেছে। শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ তা নয় দেশকে আজ খাদ্য উদ্বৃত্ত পরিণত করেছে। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিনিয়ত তার কর্মকর্তাদের নিয়ে কাজ করে চলেছে নিরলসভাবে মাঠ পর্যায়ে।প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় বাংলাদেশের কৃষিখাতে আধুনিকায়ন হয়েছে। দেশের কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে চাষাবাদ করেছেন কৃষক। তারই অংশহিসেবে কৃষক ও কৃষি নিয়ে কাজ করছে বিএমডিএ।

তিনি আরো বলেন,এই সরকার ক্ষুদ্রনীগোষ্ঠী ও আদিবাসীদের জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধান মন্ত্রীর পথ অনুসরণ করে ও দিক নির্দেশনা মোতাবেক বিএমডিএ সব সময় দেশের সাধারণ মানুষ ও কৃষকের পাশে আছেন এবং থাকবেন।

তিনি আরো বলেন, দুই কৃষকের আত্মহত্যার ঘটনা খুবই দুঃখ জনক। এটির সুষ্ঠু তদন্ত করে, তারা কেন আত্মহত্যা করেছেন তার সঠিক কারন বের করতে হবে।

এরপর বিএমডিএ চেয়ারম্যান আত্মহত্যা করা আরেক কৃষক অভিনাথ মারান্ডির বাড়ি যান। তবে এই বাড়িতে কেউ না থাকায় অভিনাথের স্ত্রী রোজিনা হেমব্রমকে সহায়তার ৫০ হাজার টাকা বুঝিয়ে দেওয়ার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেলকে দায়িত্ব দেন।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শামসুল হুদা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো আবুল কাসেম, বিএমডিএ সচিব ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো ইকবাল হোসেন, নির্বাহী প্রকৌশলী মো. জিন্নুরাইন খান, দেওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল, বিএমডি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন কেনিক এর সভাপতি জিএফএম হাসনুল ইসলাম (ফারুক), সাধারণ সম্পাদক রাহাত পারভেজ, বিএমডিএ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জীবন, সিবিএ সভাপতি মেসবাউল হক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991