সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন
ঘোষনা
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার ওসমান হাদীকে গুলি করার প্রতিবাদে ঝিনাইদহ জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ মাধবপুরে নোটিশ ছাড়াই উচ্ছেদে মানবেতর জীবন – পুনর্বাসনের দাবিতে আর্তনাদ কয়েক পরিবারের গলাচিপাকে আধুনিক শহরে রূপান্তরিত করতে ব্যস্ত সময় পার করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান সাতক্ষীরার সাবেক পিপি ছেলেসহ কারাগারে ব্রাহ্মণবাড়িয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ধানমন্ডিতে আইএসটির নবীন বরণ, অতিথিদের প্রশংসা ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ২০২৬–২০২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটি ঘোষণা। ব্রাহ্মণবাড়িয়ায় দেশবরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্ব খান সেলিম রহমানের শুভ জন্মদিন পালন চট্টগ্রামে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি,সি,পি,সি )এর প্রতিষ্ঠাতা সভাপতি মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮ তম জন্মদিন উদযাপন। মারাত্মক ঝুঁকিতে গলাচিপা উপজেলা আদালত ভবন খান সেলিম রহমানের শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে গাইবান্ধায় দিনব্যাপী মাত্র এক টাকার বিনিময়ে ১৪ পদের পণ্য সামগ্রী বিক্রির।

রানা ইস্কান্দার রহমান
  • আপডেট টাইম : রবিবার, ১ মে, ২০২২
  • ২৮৯ বার পঠিত

গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ
গাইবান্ধায় ব্যতিক্রমী এক ঈদ বাজার বসেছে। অসহায়, দু:স্থ ও কর্মহীন মানুষদের মাঝে ঈদ উপহার হিসেবে এই বাজার বসানো হয়।

এতে ছিল মুরগি, চাল, আলু, সেমাই ও চিনিসহ আরও পণ্য সামগ্রী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গাইবান্ধা জেলার শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের গাইবান্ধা’ এই ব্যতিক্রমী আয়োজন করে।

রবিবার (১ মে) দুপুরে এই বিশেষ ঈদ বাজারটি বসে স্বাধীনতার রজতজয়ন্তী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে।

এই বাজারে অসহায় ও দু:স্থ মানুষের মাঝে এক টাকার বিনিময়ে মুরগী, চিকন চাল, ডাল, পুঁইশাক, আলু, মরিচ, পেঁয়াজ, পটল, করলা, মসলা, দুধ ও সেমাই-চিনিসহ ১৪ পদের পণ্য বিতরণ করা হয়। অন্য রকম এই বাজারে সংগঠনের তরুণ শিক্ষার্থীরা নিজেদের জমানো ও সংগ্রহ করা অনুদানের অর্থ দিয়ে খাদ্যসামগ্রী কিনে বাজার বসিয়েছে।
বিষয়টি শহরে ব্যাপক প্রশংসিত হচ্ছে। ১ টাকায় ব্যাগভর্তি বাজার পেয়ে খুশি অসহায় মানুষগুলো।

আয়োজকরা জানান ,ইদের আনন্দ ভাগাভাগি করতেই তাদের এই আয়োজন।
অসহায় মানুষ বার্তা বাজারকে বলেন, এগুলো পেয়ে আমরা অনেক খুশি। তরুনরা যে এ আয়োজন করে আমরা ওদের সাধুবাদ জানাচ্ছি।অনেক সুন্দর আয়োজন।

অনেক অসহায় পরিবারের মানুষ জানান ১ টাকার বিনিময়ে ঈদে মাংস দিয়া আতব চালের ভাত খাবার মজাটাই অন্যরকম।

আমাদের গাইবান্ধা সংগঠন টি শুরুতে ২০১৪ সালে মাত্র ২০ জন সদস্য ছিল । বর্তমানে ৫৪ হাজার সদস্য রয়েছে। মানুষের মাঝে
সচেতনামূলক বিভিন্ন কার্যক্রম ছাড়াও যে কোন দুর্যোগে অসহায়দের পাশে থেকে তারা কাজ করে যাচ্ছে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991