শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
ঘোষনা
হযরত খাজা মুহিউদ্দিন চিশতী (রহ.) এর সিলসিলার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা। আটঘরিয়ায় সুদের টাকার চাপের কারণে দুই সন্তানের জনক বিষপানে আত্মহত্যা নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ

উদ্বেগজনক হারে বাড়ছে সোমেশ্বরী নদীর পানি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ৪৪৭ বার পঠিত

মো:নূরুল হুদা উজ্জল,জেলা প্রতিনিধি নেত্রকোনাঃ

সোমেশ্বরী নদী নেত্রকোনা জেলার সখরস্রোতা নদীগুলোর মধ্যে অন্যতম।গেল দুই দিনের টানা অতিবৃষ্টি ও সীমান্তবর্তী ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে । এ নিয়ে সোমবার (১৩ জুন) বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায় পানি উদ্বেগজনক হারে বাড়ছে।রাতে পানি আরো বৃদ্ধি পেলে তা বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।ফলে নিম্নাঞ্চলের বাড়িঘর,ফসলি জমি, সবজি বাগান সহ মাছের ঘের গুলো তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নদীর পানি বৃদ্ধির সাথে পাড় ভাঙ্গা অব্যাহত থাকায় কুল্লাগড়া, বিজয়পুর,কামারখালী বহেড়াতলী,শিবগঞ্জ ডাকুমারা, ভবানীপুর, দাহাপাড়া,গাঁওকান্দিয়া,বন্ধউষান সহ প্রায় ৩০ গ্রামের মানুষ আতঙ্কে রয়েছে।

স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, সোমেশ্বরী নদী থেকে অপরিকল্পিতভাবে নদীর পাড় ঘেঁষে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে পাড় ভাঙ্গন দেখা দিয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন,রাতে পানি ও পাহাড়ী ঢল আরো বৃদ্ধি পেলে তা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। ইতিমধ্যে উপজেলা প্রশাসনের একটি টিম বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন।এ ব্যাপারে সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে।

এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রাজিব- উল- আহসান বলেন,পানি বৃদ্ধির খবর পেয়ে ইতিমধ্যে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি।দুর্যোগ জনিত যে কোন সমস্যার জন্য উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991