সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
ঘোষনা
নবাবগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল শাখা কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন মান্দায় ফার্নিচার দোকানে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-এর উদ্যোগে রামকানাই দিঘীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ভোলার চরফ্যাশনে মাদক বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ১৫ জন উদ্ধার অতি উৎসাহী হয়ে অপরাধ করলে দায়ভার বিএনপি নেবে না — নলডাঙ্গায় বিজয়োত্তর বক্তব্যে বুলবুল ঝিনাইদহে ইতালি প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধা’ রিন্টু মিয়াকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল বগুড়ার সাতটি আসনেই বিএনপির জয় ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: ঢাকায় নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি। নির্বাচনী নিরাপত্তায় ডিজিটাল বিপ্লব,ঝিনাইদহে চালু হলো ‘আমার ভোট কেন্দ্র’ অ্যাপ ইন্দুরকানিতে মানবিক উদ্যোগ: ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের শীতবস্ত্র বিতরণ জাতীয় পার্টিতে বড় ভাঙন: সাঘাটায় ৫ শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আতাউর রহমান সরকার ভোটের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে সীতাকুণ্ড ও মীরসরাইয়ের কেন্দ্র ঘুরে দেখলেন জেলা প্রশাসক রিটার্নিং অফিসার রায়গঞ্জে ডুমরাই বাজারের মিষ্টি ব্যবসায়ী নিখোঁজ সাতক্ষীরায় ভোটের প্রস্তুতি সম্পর্কে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং টাঙ্গাইলের ভূঞাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সব ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারিতে।

একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবি জানিয়েছে রাজশাহী প্রেসক্লাব

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১৭৪ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানিয়েছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। সোমবার (২৫ মার্চ) বিকেলে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা থেকে সংগঠন দুটি এ দাবি জানায়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠন দুটির সভাপতি সাইদুর রহমান। পরিচালনা করেন সাধারণ সম্পাদক এডভোকেট মো. আসলাম-উদ-দৌলা। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, পরিবেশবিদ কাজী রকিব উদ্দিন, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহঃ সভাপতি সালাউদ্দীন মিন্টু, প্রচার সম্পাদক সাংবাদিক আমানুল্লাহ আমান, সদস্য সচিবুল হক বিন্দু প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ জাতীয় গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য প্রয়োজনে লবিং জোরদার করতে হবে। আর্মেনিয়া তাদের দাবি আদায় করে নিয়েছে। আমরাও স্বীকৃতি চাই। প্রয়োজনে তৎপরতা বাড়াতে হবে। ভাষার স্বীকৃতি আমাদের রয়েছে, গণহত্যার স্বীকৃতিও চাই।

তারা বলেন, শহীদের রক্তের মর্যাদা রক্ষা করতে জনগণকে নিজ নিজ জায়গা থেকে লুটেরাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। লুটেরাদের বিরুদ্ধে জনগণের প্রতিরোধ গড়ে তোলা সময়ের দাবি। এসময় তারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবানও জানান। এর আগে অনুষ্ঠানের শুরুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991