শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
ঘোষনা
হযরত খাজা মুহিউদ্দিন চিশতী (রহ.) এর সিলসিলার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা। আটঘরিয়ায় সুদের টাকার চাপের কারণে দুই সন্তানের জনক বিষপানে আত্মহত্যা নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ

কসবায় দেশের সব চেয়ে বড় আশ্রয়ন প্রকল্প নির্মানাধীন

হেবজুল বাহার
  • আপডেট টাইম : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৩৫০ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়া কসবায় হচ্ছে দেশের সবচেয়ে বড় আশ্রয়ণ প্রকল্পকসবা উপজেলার মনকাশাইর এলাকার আশ্রয়ণ-২ প্রকল্পে ১২ দশমিক ৩৫ একর জায়গায় লাল-সবুজ রঙের ৪০০টি ঘর নির্মাণ করা হচ্ছে। এই প্রকল্পে একসঙ্গে কাজ করছেন ৩ শ’ শ্রমিক। প্রতিটি ঘর দুই শতাংশ জমির উপর নির্মিত। গ্রামীণ পরিবেশের এই জায়গায় ঘরের পাশাপাশি আরো রয়েছে বিদ্যালয়, মসজিদ, খেলার মাঠ, পুকুর, মন্দির, বাজার ও কবরস্থান। সামাজিক সুবিধার যা যা প্রয়োজন সবই এখানে রাখা হয়েছে। তাই এক জায়গায় মিলবে সব সুবিধা। এটিই দেশের বৃহত্তম আশ্রয়ণ প্রকল্প, যেখানে প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হচ্ছে ২ লাখ ৫৯ হাজার ৫০০ হাজার।

কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত দেশের সবচেয়ে বড় এই আশ্রয়ণ প্রকল্পের নির্মাণে ব্যয় হচ্ছে ১০ কোটি ৩৮ লাখ টাকা। আগামী জুলাই মাসের মধ্যে প্রকল্পের শেষ হবে এবং ভূমিহীনদের ঘরে তোলা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে এই প্রকল্পের উদ্বোধন করবেন।

জেলা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের মনকাশাইর মৌজায় দেশের অন্যতম বৃহৎ আশ্রয়ণ প্রকল্পের আওতায় একসঙ্গে ৪০০ ঘর নির্মাণের কাজ বাস্তবায়িত হচ্ছে। কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে ১২ দশমিক ৩৫ একর খাস ভূমিতে এই প্রকল্পের কাজ দ্রুত গতিতেই চলছে। প্রকল্পের প্রায় ৭০ শতাংশ কাজ ইতোমধ‌্যে শেষ হয়েছে। প্রতিটি পরিবার পাবে দুই শতক ভূমি ও একটি আধা পাকা ঘর। সেখানে একটি বারান্দা, দুটি শোবার কক্ষ, একটি রান্নাঘর ও একটি শৌচাগার রয়েছে। প্রতি ১০ পরিবারের জন্য একটি নলকূপের পাশাপাশি বিদ্যুতের সুবিধা রয়েছে। মহাসড়কের পাশে হওয়ায় প্রকল্পের একাধিক রাস্তাও তৈরি করা হচ্ছে।

জানা গেছে, আশ্রয়ণ প্রকল্পের ভেতরে গৃহ ছাড়াও পাঁচ হাজার ৯৬৪ বর্গফুট জায়গায় পুকুর, ৩ হাজার বর্গফুট জায়গায় মন্দির, ৬ হাজার ৪৮৫ বর্গফুট জায়গায় খেলার মাঠ, ৩ হাজার ৪৫ বর্গফুট জায়গায় মসজিদ ও ৩ হাজার ৪৯৪ বর্গফুট জায়গায় বিদ্যালয় নির্মাণ করা হবে। ৪০০ গৃহের মধ্যে ৫০টি ঘরে লাল রঙ এবং ৩৫০টি ঘরে সবুজ রঙের টিনা লাগানো হবে। রাস্তা ও নালা নির্মাণসহ বনায়নের ব‌্যবস্থাও রয়েছে।

এদিকে শনিবার (৯ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া পরিদর্শনে আসেন। এসময় তিনি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে এই আশ্রয়ণে যারা থাকবে তাদের বিভিন্ন সরকারি বিভাগের পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি তাদের জন্য সরকারি ঋণ সুবিধার ব্যবস্থাও করা হবে।

এ ছাড়াও তিনি কাজের মান নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, দেশের বৃহৎ প্রকল্প হওয়ায় এর মান ধরে রাখতে নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।

পরিদর্শনকালে সচিবের সাথে উপস্থিত ছিলেন মহাপরিচালক (প্রশাসন) আহসান কিবরিয়া, আশ্রয়ণ-২ প্রকল্পের পরিচালক (যুগ্ম সচিব) আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991