সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ অপরাহ্ন
ঘোষনা
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার ওসমান হাদীকে গুলি করার প্রতিবাদে ঝিনাইদহ জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ মাধবপুরে নোটিশ ছাড়াই উচ্ছেদে মানবেতর জীবন – পুনর্বাসনের দাবিতে আর্তনাদ কয়েক পরিবারের গলাচিপাকে আধুনিক শহরে রূপান্তরিত করতে ব্যস্ত সময় পার করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান সাতক্ষীরার সাবেক পিপি ছেলেসহ কারাগারে ব্রাহ্মণবাড়িয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ধানমন্ডিতে আইএসটির নবীন বরণ, অতিথিদের প্রশংসা ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ২০২৬–২০২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটি ঘোষণা। ব্রাহ্মণবাড়িয়ায় দেশবরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্ব খান সেলিম রহমানের শুভ জন্মদিন পালন চট্টগ্রামে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি,সি,পি,সি )এর প্রতিষ্ঠাতা সভাপতি মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮ তম জন্মদিন উদযাপন। মারাত্মক ঝুঁকিতে গলাচিপা উপজেলা আদালত ভবন খান সেলিম রহমানের শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

কোটচাঁদপুরে মুক্তা গবেষণাগার পরিদর্শন করলেন এডিশনাল ডিআইজিঃ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১৯৪ বার পঠিত

 

জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার:  ঝিনাইদহের কোটচাঁদপুরে রাইয়ান পার্ল হারবারের মুক্তা গবেষণাগার পরিদর্শন করলেন ঢাকা হেড কোয়ার্টারে কর্মরত এডিশনাল ডিআইজি শেহেলা পারভীন।

মঙ্গলবার (১৯শে মার্চ) দুপুরে এ প্রকল্পটি পরিদর্শন করেন তিনি।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, কোটচাঁদপুর উপজেলা শহর থেকে ৩ কিলোমিটার দুরে দোড়া ইউনিয়নের লক্ষিপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ন মাঠ ঘেষে গড়ে উঠেছে দেশের প্রথম মুক্তা গবেষণা কেন্দ্র।
এখানে উৎপাদিত হয় দেশীয় প্রজাতির ঝিনুক থেকে মুক্তা। যা গেল ২০২১ সালে রাইয়ান জৈব কৃষি প্রকল্প নামে গড়ে তোলেন ড. নজরুল ইসলাম।

মঙ্গলবার ওই প্রকল্পটি পরিদর্শন করতে আসেন, ঢাকা হেড কোয়ার্টারে এডিশনাল ডিআইজি শেহেলা পারভীন। এ সময় সফর সঙ্গী ছিলেন, ঝিনাইদহ জেলা পুলিশ সুপার আজিম-উল-আহসান; ডিআইজি খুলনা রেঞ্জ পুলিশ সুপার সাজ্জাদুর রহমান রাসেল, এডিশনাল এসপি তানজিমা, পুলিশ হেড কোয়ার্টার ও এডিশনাল এসপি ইমরান জাকারিয়া, কোটচাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) সৈয়দ আল মামুন।
পরিদর্শন শেষে তিনি বলেন আমাদের দেশীয় প্রজাতির ঝিনুকের মুক্তা অলংকার দেখে আমি বিস্মিত হয়েছি। পরে তিনি এই মুক্তার মান উন্নয়ন ও বাজার জাতকরণে পরামর্শও দেন।
এ ছাড়া তিনি রাইয়ান জৈব কৃষি প্রকল্পে স্মার্ট এগ্রিকালচার প্রাকটিস এবং একজন জাপান ফেরত ডক্টরেট ডিগ্রিধারী ব্যক্তি কৃষিতে সম্পৃক্ত হওয়ায় খুবই অবাক হন।
বিষয়টি নিয়ে রাইয়ান জৈব কৃষি প্রকল্পের পরিচালক ড. নজরুল ইসলাম বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট কৃষির বিকল্প নেই। তাই জমিকে কিভাবে সর্বোচ্চ ব্যবহার করা যায় এবং অল্প জায়গায় কিভাবে অধিক ফলন ফলানো যায় সেই লক্ষ্যেই আমি গবেষনা মূলক কাজ করে যাচ্ছি ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991