সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
ঘোষনা
নবাবগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল শাখা কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন মান্দায় ফার্নিচার দোকানে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-এর উদ্যোগে রামকানাই দিঘীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ভোলার চরফ্যাশনে মাদক বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ১৫ জন উদ্ধার অতি উৎসাহী হয়ে অপরাধ করলে দায়ভার বিএনপি নেবে না — নলডাঙ্গায় বিজয়োত্তর বক্তব্যে বুলবুল ঝিনাইদহে ইতালি প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধা’ রিন্টু মিয়াকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল বগুড়ার সাতটি আসনেই বিএনপির জয় ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: ঢাকায় নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি। নির্বাচনী নিরাপত্তায় ডিজিটাল বিপ্লব,ঝিনাইদহে চালু হলো ‘আমার ভোট কেন্দ্র’ অ্যাপ ইন্দুরকানিতে মানবিক উদ্যোগ: ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের শীতবস্ত্র বিতরণ জাতীয় পার্টিতে বড় ভাঙন: সাঘাটায় ৫ শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আতাউর রহমান সরকার ভোটের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে সীতাকুণ্ড ও মীরসরাইয়ের কেন্দ্র ঘুরে দেখলেন জেলা প্রশাসক রিটার্নিং অফিসার রায়গঞ্জে ডুমরাই বাজারের মিষ্টি ব্যবসায়ী নিখোঁজ সাতক্ষীরায় ভোটের প্রস্তুতি সম্পর্কে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং টাঙ্গাইলের ভূঞাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সব ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারিতে।

গাইবান্ধার উন্নয়নে ১০ দাবি নাগরিক মঞ্চের

রানা ইস্কান্দার রহমান
  • আপডেট টাইম : শনিবার, ৭ মে, ২০২২
  • ২৭৬ বার পঠিত

গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ
গাইবান্ধার উন্নয়নে সাকোয়া ব্রীজ এলাকায় ইপিজেড নির্মাণসহ ১০ দফা দাবি জানিয়েছে নাগরিক মঞ্চ। শুক্রবার সন্ধ্যায় এক মতবিনিময় সভায় বক্তারা এসব দাবি জানান। শহরের ডিবি রোডের গানাসাস মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন গাইবান্ধা নাগরিক মঞ্চের সদস্য সচিব ও জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু। বক্তব্য দেন, জেলা জাসদ সভাপতি গোলাম মারুফ ও সাধারণ সম্পাদক জিয়াউল হক, গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আহবায়ক জাহাঙ্গীর কবির তনু, আদিবাসী-বাঙালী সংহতি পরিষদ সদর উপজেলা শাখার আহবায়ক গোলাম রব্বানী, মানবাধিকার কর্মী অঞ্জলী রানী দেবী, জাতীয় নারী জোটের নেত্রী শিরিন আক্তার, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী আফজাল সিরাজ, ওমর আল-সানি মুগ্ধ, পার্থ সারথী বর্মণ, আজমাঈন মাহতাব ও সিরাজুস মুনিরা প্রমুখ।

বক্তারা বলেন, গাইবান্ধা দেশের উন্নয়নের মুল স্রোত থেকে বঞ্চিত। ঢাকা-রংপুর জাতীয় মহাসড়ক জেলা শহর থেকে ২০ কিলোমিটার দুরে। তাই গাইবান্ধা পকেট শহরে পরিণত হয়েছে। গাইবান্ধার চেয়ে ছোট জেলা কুড়িগ্রাম। সেখানে কৃষি বিশ্ববিদ্যালয় এবং নওগা ও ঠাকুরগাওয়ে পাবলিক বিশ্ববিদ্যলয় স্থাপনের স্থাপনের ঘোষণা দেওয়া হয়েছে। অথচ ব্যবসা-বাণিজ্য প্রসিদ্ধ ও সাতটি উপজেলা এবং চারটি পৌরসভা নিয়ে গঠিত গাইবান্ধা জেলায় কিছুই হয়নি। উন্নয়নের ক্ষেত্রে এটি দেশের ৬৪ তম স্থানে।

এই বাস্তবতায় গাইবান্ধার উন্নয়নে বক্তারা ১০ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হচ্ছে, পলাশবাড়ী উপজেলার সাকোয়া ব্রীজ এলাকায় ইপিজেড, গাইবান্ধার বালাসিঘাটে ব্রহ্মপুর টানেল নির্মাণ, গ্যাস সংযোগ, গাইবান্ধায় মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়, বোনারপাড়া-দিনাজপুর রেলরুটে রামসাগর ট্রেন পুনরায় চালু, বগুড়া থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত রেল যোগাযোগ চালু, গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চিকিৎসক-সেবিকার শুণ্যপদ পুরন এবং সরকারি মহিলা কলেজ জেলা শহরের গ্রহনযোগ্য স্থানে স্থাপন। অবিলম্বে এসব দাবি বাস্তবায়িত না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991