সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন
ঘোষনা
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার ওসমান হাদীকে গুলি করার প্রতিবাদে ঝিনাইদহ জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ মাধবপুরে নোটিশ ছাড়াই উচ্ছেদে মানবেতর জীবন – পুনর্বাসনের দাবিতে আর্তনাদ কয়েক পরিবারের গলাচিপাকে আধুনিক শহরে রূপান্তরিত করতে ব্যস্ত সময় পার করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান সাতক্ষীরার সাবেক পিপি ছেলেসহ কারাগারে ব্রাহ্মণবাড়িয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ধানমন্ডিতে আইএসটির নবীন বরণ, অতিথিদের প্রশংসা ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ২০২৬–২০২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটি ঘোষণা। ব্রাহ্মণবাড়িয়ায় দেশবরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্ব খান সেলিম রহমানের শুভ জন্মদিন পালন চট্টগ্রামে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি,সি,পি,সি )এর প্রতিষ্ঠাতা সভাপতি মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮ তম জন্মদিন উদযাপন। মারাত্মক ঝুঁকিতে গলাচিপা উপজেলা আদালত ভবন খান সেলিম রহমানের শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

গাইবান্ধার ফুলছড়িতে রাতের আঁধারে দোকানপাট ভাংচুর ও লুটপাটের অভিযোগে ভ‚মিদস্যু আখতার বাহিনীর শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

রানা ইস্কান্দার রহমান
  • আপডেট টাইম : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৩০৪ বার পঠিত

গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ সোমবার (২১ মার্চ) বিকেলে উপজেলা সদরের থানা মোড়ে ভুক্তভোগী সাইদুর রহমানের স্ত্রী মুক্তা আক্তারের আহবানে এলাকাবাসী এ কর্মসূচি পালন করে।
মানববন্ধন চলাকালে ভুক্তভোগী মুক্তা আক্তার বলেন, আমার স্বামী বেঁচে থাকাকালীন ফুলছড়ি থানা সড়কে ৭ শতক জমি ক্রয় করে। স্বামীর মৃত্যুর পর উক্ত ভোগ দখলকৃত জমিতে দোকানঘর ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করার সময় স্থানীয়দের কাছে ভ‚মিদস্যু হিসেবে চিহ্নিত আখতার বাহিনী পরিকল্পিতভাবে আদালতে মিথ্যা মামলা দিয়ে আমাকে বিভিন্নভাবে হয়রানি ও আমার নির্মিত দোকানঘর বন্ধ করে দেয়। সম্প্রতি আদালত থেকে আমার পক্ষে রায় পেয়েছি। রায় পাওয়ার পরেও আমি আমার জায়গা দখল নিতে পারছি না। দোকানঘর খুলতে গেলেই তারা বিভিন্ন ভয়ভীতি দেখায়। সন্ত্রাসী আখতার বাহিনীর ভয়ে আমি এতিম সন্তানদের নিয়ে পালিয়ে বেড়াচ্ছি। মুক্তা আকতার আরো বলেন, আমি সব কিছু হারিয়ে বর্তমানে খেয়ে না খেয়ে দিনাতিপাত করছি। এ ব্যাপারে আমি ফুলছড়ি থানা পুলিশের কাছে সহযোগিতার জন্য বহুবার গেলেও তারা আমার অভিযোগ আমলে নেয়নি। আর একারণেই গত রবিবার (২০ মার্চ) দিবাগত রাতে ওই বাহিনীর প্রধান আখতারের নেতৃত্বে আমার বন্ধ থাকা দোকানঘর ভাংচুর ও লুটপাট করে। তিনি বলেন, আমি স্বামী হারা একজন নারী। আমার পাশে এলাকাবাসীকে চাই। আপনারা সকলে আমার পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমি সুবিচার পাব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991