রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
ঘোষনা
ভোট প্রভাবিত করতে সুন্দরগঞ্জে কালো টাকা ছড়ানোর অভিযোগ জামায়াত প্রার্থীর বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল ব্রাহ্মণবাড়িয়ায় নবচেতনার জেলা প্রতিনিধির ওপর হামলার অভিযোগ গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক মহলের নিন্দা ও প্রতিবাদ মামলা দায়ের, তদন্তে পুলিশ। লোহাগাড়ায় যৌথ অভিযানে ১১ মামলার পলাতক আসামি গ্রেপ্তার গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ট্রলিং বোটসহ ৩৪ জেলে আটক সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের ধানের শীষের সমর্থনে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির বিশাল মিছিল ও জনসভা সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে পরিবার পরিজন নিয়ে সাংবাদিকদের মিলন মেলা শ্যামনগরে এয়ারগান, গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার কোটচাঁদপুরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর জনসভা উপলক্ষে মিছিল ও নেতৃবৃন্দের সমাবেশ যুক্তরাজ্য প্রবাসী গীতিকার আছাব আলীকে বিমানবন্দরে সংবর্ধনা ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মিছিল মনপুরায় বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ৮। মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। দ্রুতগতির বাসের ধাক্কায় টেকনাফে টমটমচালক নিহত, আহত ৬ ভোলা-লালমোহনে মদ, ইয়াবা, গাঁজা ও জুয়ার ভয়াবহ বিস্তার ঝিনাইদহে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি

গাইবান্ধায় বিদেশি মুদ্রা চক্রের অন্যতম সদস্য বাবলু মিয়া (৩৫) ও শামীম মিয়া (২৯) নামের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ২১৪ বার পঠিত

গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ গাইবান্ধায় বিদেশি মুদ্রা চক্রের অন্যতম সদস্য বাবলু মিয়া (৩৫) ও শামীম মিয়া (২৯) নামের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ওমান রাষ্ট্রের ১০০ বাইসাসহ আরও ১০২ নোট জব্দ করা হয়।

রোববার (৪ জুন) গাইবান্ধা জেলা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইবনে মিজান।

গ্রেফতার বাবলু মিয়া সাদুল্লাপুর উপজেলার দক্ষিণ হাটবামুনি গ্রামের লাল মিয়ার ছেলে ও শামীম মিয়া সদর উপজেলার পূর্ব পিয়ারাপুর গ্রামের আব্দুর রশিদ সরকারের ছেলে।

সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রেফতাররা বিদেশি মুদ্রা প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা সহজ-সরল মানুষকে বিভিন্ন রাষ্ট্রের মুদ্রা দেখিয়ে প্রতারণামূলকভাবে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে আসছিলেন।

এরই ধারাবাহিকতায় ১৫ মে গাইবান্ধা শহরের নিউ গোধলী হোটেলের অপর পাশে ভিকটিম আলম মিয়াকে ওমান রাষ্ট্রের ১০০ বাইসা দেওয়ার নামে ১ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেয়। এই অভিযোগের ভিত্তিতে ৩ জুন অভিযান পরিচালনা করে প্রতারক বাবলু মিয়া ও শামীম মিয়াকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে ওমান রাষ্ট্রের ১০০ বাইসা ও আরও ১০২ নোটসহ প্রতারণার ৪০ হাজার টাকা জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইবনে মিজান বলেন, এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের অনুসন্ধান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991