শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
ঘোষনা
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক মিথ্যা মামলার প্রতিবাদে সরব ঢাকা প্রেস ক্লাব: সাংবাদিক খোকনের পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি দড়ি বেয়ে মসজিদে যাওয়া প্রায় ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই বাঘায় দুই বোনের ওপর হামলার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ দ্রুত আইনে রূপান্তরের দাবি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী দিলারা হাফিজের স্মরণে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাষ্ট্রদূতের বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ সাংবাদিক পরিচয়ে ‘ভাই’ বলায় চটলেন এসিল্যান্ড ঝিনাইদহ শৈলকুপায় জ্বালানি তেলের সংকট নিয়ে কঠিন হুঁশিয়ারি আইনমন্ত্রীর প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে বগুড়া সদর উপনির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ ডিসি জাহিদের নেতৃত্বে সবুজায়নের নতুন দিগন্তে চট্টগ্রাম ডিসি পার্ক। দেশের সব কোচিং সেন্টার বন্ধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী কালিয়াকৈরে ফ্যাক্টরিতে চুরি: সিআইডির অভিযানে কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৫ লাখ টাকার সরঞ্জাম বগুড়ায় র‍্যাবের অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, উদ্ধার ট্রাক দূর্গাপুরে অতিরিক্ত মুল্যে জ্বালানি তেল বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা, মামলা দায়ের

গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলায় কোচাশহরে জমে উঠেছে হোসিয়ারিপল্লি।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৩৭৯ বার পঠিত

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ-শীত আসতে এখনও বেশ বাকি। কিন্তু শরৎ শেষে হেমন্তের আভাস নিয়ে আকাশে-বাতাসে শীতের আগমনী বার্তা ছড়িয়ে পড়ার আগেই জমতে শুরু করেছে উত্তরের গ্রামীণ জনপদে গড়ে ওঠা হোসিয়ারিপল্লি।

শীত সামনে রেখে দেশের মোট চাহিদার এক-তৃতীয়াংশ শীতবস্ত্র হোসিয়ারিপল্লিতে উৎপাদন হয়। পাকিস্তান শাসনামলের প্রথম পর্যায়ে স্বপ্নবাজ এক যুবকের হাত ধরেই পেপুলিয়া গ্রামে মোজা তৈরি দিয়ে হোসিয়ারিশিল্পের গোড়াপত্তন হয়।কোচাশহর নামক ছোট্ট একটি এলাকাকে কেন্দ্র করে গড়ে ওঠা কুটির শিল্পাঞ্চলের প্রধান বিপণনকেন্দ্র এ বাজারটির অবস্থান গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের পেপুলিয়া গ্রামের নয়ারহাট। নয়া মিয়া সরকারের ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা ছোট্ট বাজারটি এখন সারা দেশে শীতবস্ত্রের পাইকারি বাজার হিসেবে পরিচিতি লাভ করেছে।
নিজেদের প্রচেষ্টায় এখানকার প্রায় প্রতিটি বাড়িতে স্থাপিত ছোট ছোট কারখানার সমন্বয়ে কুটিরশিল্পের জনপদ হিসেবে স্বীকৃতি পেয়েছে এ এলাকাটি।উদ্যোক্তারা জানান, উত্তরাঞ্চলের ছোট্ট এ জনপদটি এখন হাজার হাজার বেকারের কর্মসংস্থান। উদ্যোক্তাদের ভাগ্য পরিবর্তনের উজ্জ্বলতম উদাহরণ হিসেবে এ হোসিয়ারিপল্লি প্রতিষ্ঠিত।
এ বিষয়ে গাইবান্ধার জেলা প্রশাসক মো. অলিউর রহমান বলেন, জেলার বিভিন্ন জায়গায় কুটিরশিল্পের উদ্যোক্তারা ছড়িয়ে-ছিটিয়ে আছেন। ছোট-বড় সব উদ্যোক্তাকে সকল প্রকার সহযোগিতা দিয়ে তাদের বেকারত্বের হার কমানোর জন্য কাজ করা হচ্ছে।
কোচাশহর ইউনিয়নের পেপুলিয়া, বনগ্রাম, কানাইপাড়া, ধারাইকান্দি, রতনপুর, শক্তিপুর, ছয়ঘরিয়া, আরজী শাহাপুর, পার্শ্ববর্তী মহিমাগঞ্জ, পুনতাইড়, কুমিড়াডাঙ্গা, গোপালপুর, শিবপুর, কামারদহসহ জেলায় অর্ধশতাধিক গ্রামে শীতবস্ত্র তৈরির অর্ধসহস্রাধিক ছোট-বড় কারখানায় শীতবস্ত্র উৎপাদিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991