শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
ঘোষনা
শ্রীপুরে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী। সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন

গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলায় নেশার আসরে বাঁধা দেওয়ায় হামলা ও ভাঙচুরে আহত ৪।।

রানা ইস্কান্দার রহমান
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ৩১৪ বার পঠিত

গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়ির পাশে নেশাখোরদের নিয়মিত আসর বন্ধে নিষেধ করায় হামলা, ভাংচুর, মারপিট ও শ্লীলতাহানির চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাড়ি-ঘরের লক্ষাধিক টাকার ক্ষতির পাশাপাশি মারপিটে দুই জন আহত এবং অপর দুইজনকে শ্লীলতাহানির চেষ্টা করা হয়। আহতরা হলেন আবুল খায়ের (৫৫), স্ত্রী হাজেরা বেগম (৫০) এবং শ্লীলতাহানির চেষ্টা করা হয় মেয়ে হেলেনা বেগম ও অভিযোগ দায়েরকারীর স্ত্রী শারমিন বেগমের।

বুধবার (৪ মে) সন্ধ্যায় উপজেলার শাখাহার ইউনিয়নের রাজস গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় হাবিজার, ছামছুল, এহিয়া, জেল্লাল, জিল্লু, জাহাঙ্গীর, আবু তাহের, নওফেল, ফেদ্দা, করিম, রতন, রানা, রাজিয়া, আনিসুর, সুইটি তারেক, সজিব, রবিউল, আ. হামিদ, রেবেকা, রেজিনা ও মেহেদীকে আসামী করে আবুল কালামের পুত্র আল-আমিন সরকার বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন। ভুক্তভোগী পরিবার নেশাখোরদের এহেন কর্মকাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অভিযোগ ও সরেজমিনে তথ্য সূত্রে জানা যায়, আহতদের বাড়ির পাশে প্রতিদিন স্থানীয়দের সাথে অপরিচিত যুবকরা এসে নেশা সেবনের পর দীর্ঘ সময় আড্ডা দিত। এমন ঘটনায় তাদের মৌখিকভাবে নিষেধ করাকে কেন্দ্র করে সপ্তাহ দুয়েক আগে অভিযুক্ত আ. হামিদ ও মেহেদীর সাথে বাক-বিতণ্ডা হয়। সেই জেরে বুধবার সন্ধ্যায় তারা পূর্ব পরিকল্পিতভাবে হামলার উদ্দেশ্যে একই স্থানে এসে নেশা ও আড্ডা জমায়। নিষেধ করামাত্র তারা বসতবাড়িতে হামলা ও আহত ব্যক্তিদের মারপিট শুরু করে। পরে উদ্ধারের জন্য এগিয়ে আসলে অপর দুই জনকে শ্লীলতাহানির চেষ্টাসহ তাদের গগনা ছিনতাই করে নিয়ে যায়। প্রতিবেশিরা এগিয়ে এসে আহতদের গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

খবর পেয়ে বৈরাগীর হাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ উপ-পরিদর্শক জিয়াসহ একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991