বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন
ঘোষনা
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম শুভ জন্মদিন আজ চট্টগ্রামপ্রধান খবর চট্টগ্রাম প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ নির্বাচিত নিজস্ব প্রতিবেদক : ১০ ডিসেম্বর ২০২৫, ৫:৩৯ চাঁদপুর-৪ ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণজোয়ার—বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা লায়ন হারুনুর রশিদের বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মীর ইমরান হোসেন মিথুনের সাদকায়ে জারিয়া। বামৈল দক্ষিণে আ. লীগ নেতা মালুর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার–সহ নানা অভিযোগ এলাকায় আতঙ্ক, তদন্ত দাবি স্থানীয়দের দুর্নীতিবিরোধী কবিতা গানে ভোলা দক্ষিণ প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নিউজ ২১ টিভির প্রতিনিধি শিশির রঞ্জন হাওলাদারের বাবার মৃত্যুতে গলাচিপা উপজেলা প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গলাচিপায় দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজীপুর শ্রীপুরে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি তে অর্ধশত মানুষের যোগদান করেছে, তানোরে পরিত্যক্ত নলকূপের পাইপে ৩৫ ফুট গভীরে আটকা দুই বছরের শিশু, চলছে প্রাণপণ উদ্ধার অভিযান লালমনিরহাটে এসপির সাথে জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও কমিটির তালিকা হস্তান্তর ঝিনাইদহে মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় যুবক গুরুতর আহত, হাসপাতাল ভর্তি ঝিনাইদহে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজনে ঝিনাইদহ জেলা কার ও মাইক্রোবাস চালক সমিতি চাঁদাবাজির মামলায় রাঙ্গাবালীর তহশিলদারসহ তিনজনকে আদালতের সমন বাঞ্ছারামপুরে বেগম রোকেয়া দিবসে পাঁচ অদম্য নারীকে সম্মাননা। সাংবাদিক সাইদুলের উপর হামলার ঘটনায় ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় একদন্তে বিএনপির দোয়া মাহফিল ১০ ডিসেম্বর হিউম্যান এইড এর ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করেছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঝিনাইদহে র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

গাইবান্ধা পলাশবাড়ি উপজেলায় এক স্কুল ছাত্রীকে পিটিয়ে আহত করলেন বিএনপি নেতা

রানা ইস্কান্দার রহমান
  • আপডেট টাইম : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ৪৩৩ বার পঠিত

গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ গাইবান্ধার পলাশবাড়িতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ইনবক্সে বস্তির মেয়ে বলে কটাক্ষ করায় এক স্কুলছাত্রীকে বেধড়ক পিটিয়েছে মোত্তালিব সরকার বকুল নামে এক বিএনপি নেতা। তিনি পলাশবাড়ি উপজেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক। এতে ওই স্কুলছাত্রী অজ্ঞান হয়ে পড়লে তাকে উদ্ধার করে পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় মঙ্গলবার রাতে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় পলাশবাড়ি পৌরসভার প্রফেসর পাড়ায় দিপঙ্কর নামে এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যায় গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ওই ছাত্রী। এ সময় মোহনা নামের আরেক শিক্ষার্থী সেখানে উপস্থিত হয়ে তাকে পড়ার রুম থেকে বের হওয়ার জন্য বলে। মেধা কথা না শোনায় তাকে টেনে হিঁচড়ে বের করে চড়থাপ্পড় মারে মোহনা। এ সময় প্রাইভেট শিক্ষক ও তার সহপাঠীরা দু’জনকে মিট করে দেয়। পরে মোহনা তার বাবা মোত্তালিব সরকার বকুলকে ফোন করে জানায় তাকে মারপিট করা হয়েছে। পরে মোহনার বাবা ও মা ঘটনাস্থলে এসে ওই স্কুলছাত্রী মেধাকে বাঁশের লাঠি দিয়ে মারপিট করে। মারপিটের এক পর্যায়ে মেধা অজ্ঞান হয়ে পড়লে তাকে উদ্ধার করে পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মাহাফুজ সিদ্দিক টিপু বলেন, মেধা এখন হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা বকুল বলেন, তার মেয়ে মোহনা আক্তার মোবাইল ফোনে তাকে মারপিট করছে জানালে তিনি এবং তার স্ত্রী ঘটনাস্থলে যায়। সেখানে তার মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখে স্ত্রী ওই ছাত্রীটিকে কয়েকটি থাপ্পড় মারে। পরে তার মেয়েকে নিয়ে তিনি বাসায় চলে আসে।
এ ঘটনায় তাকে দায়ী করে থানায় অভিযোগ করাটা পরিকল্পিত ষড়যন্ত্র।
এব্যাপারে পলাশবাড়ি থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, এ ঘটনার অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991