বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৬ পূর্বাহ্ন
ঘোষনা
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম শুভ জন্মদিন আজ চট্টগ্রামপ্রধান খবর চট্টগ্রাম প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ নির্বাচিত নিজস্ব প্রতিবেদক : ১০ ডিসেম্বর ২০২৫, ৫:৩৯ চাঁদপুর-৪ ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণজোয়ার—বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা লায়ন হারুনুর রশিদের বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মীর ইমরান হোসেন মিথুনের সাদকায়ে জারিয়া। বামৈল দক্ষিণে আ. লীগ নেতা মালুর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার–সহ নানা অভিযোগ এলাকায় আতঙ্ক, তদন্ত দাবি স্থানীয়দের দুর্নীতিবিরোধী কবিতা গানে ভোলা দক্ষিণ প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নিউজ ২১ টিভির প্রতিনিধি শিশির রঞ্জন হাওলাদারের বাবার মৃত্যুতে গলাচিপা উপজেলা প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গলাচিপায় দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজীপুর শ্রীপুরে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি তে অর্ধশত মানুষের যোগদান করেছে, তানোরে পরিত্যক্ত নলকূপের পাইপে ৩৫ ফুট গভীরে আটকা দুই বছরের শিশু, চলছে প্রাণপণ উদ্ধার অভিযান লালমনিরহাটে এসপির সাথে জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও কমিটির তালিকা হস্তান্তর ঝিনাইদহে মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় যুবক গুরুতর আহত, হাসপাতাল ভর্তি ঝিনাইদহে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজনে ঝিনাইদহ জেলা কার ও মাইক্রোবাস চালক সমিতি চাঁদাবাজির মামলায় রাঙ্গাবালীর তহশিলদারসহ তিনজনকে আদালতের সমন বাঞ্ছারামপুরে বেগম রোকেয়া দিবসে পাঁচ অদম্য নারীকে সম্মাননা। সাংবাদিক সাইদুলের উপর হামলার ঘটনায় ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় একদন্তে বিএনপির দোয়া মাহফিল ১০ ডিসেম্বর হিউম্যান এইড এর ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করেছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঝিনাইদহে র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ৪ দিন থেকে নিখোঁজ মাদ্রাসার সহ-সুপার

ফেরদৌস সিহানুক শান্ত চাঁপাইনবাবগঞ্জঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২
  • ৪৩৬ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৪ দিন থেকে এক মাদ্রাসার সহকারী সুপার নিখোঁজ রয়েছে। নিখোঁজ ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নরশিয়া লালগড় দাখিল মাদ্রাসার সহকারী সুপার মো. ইব্রাহীম আলী (৪৩)। নিখোঁজ হওয়া সহকারী সুপার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের এখলাশপুর গ্রামের আলহাজ্ব ভাদুরুদ্দিনের ছেলে।
নিখোঁজ হওয়া সহকারী সুপার মো. ইব্রাহীম আলীর সন্ধ্যান চেয়ে শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেন তার ছেলে মো. ইসমাইল খলিল। জিডি নং-৯৩৩, তারিখ-২২-০১-২০২২ইং।
নিখোঁজ সহকারী সুপার মো. ইব্রাহীম আলীর ছেলে মো. ইসমাইল খলিল বলেন, গত ২০ জানুয়ারি সকালে নরশিয়া লালগড় দাখিল মাদ্রাসার উদ্দেশ্যে টিভিএস অ্যাপাচি ১৫০সিসি মটরসাইকেলযোগে রওনা দেন। কিন্তু বেলা ১১টার দিকে মাদ্রাসার সুপার মো. আলতাফ হোসেন আমাকে কল দেন এবং আমার পিতা মাদ্রাসা না যাওয়ার কারণ জানতে চান।
তিনি আরও বলেন, নিখোঁজ হওয়ার পর থেকে আমি ও আমার পরিবারবর্গ আমার পিতাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করি। কিন্তু পিতার কোন সন্ধ্যান না পেয়ে ২২ জানুয়ারি শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করি।
মাদ্রাসা সুপার মো. আলতাফ হোসেন মুঠোফোনে জানান, আমার সহকারী সুপার নিয়মিত মাদ্রাসা আসেন। আর কোথাও গেলে আমাকে জানিয়ে যান। কিন্তু গত ২০ জানুয়ারি মাদ্রাসায় আসলে আমি তাঁর ছেলেকে কল দিয়ে খোঁজখবর নিই। কিন্তু তাঁর পরিবার থেকে জানানো হয়, তিনি বাসা থেকে বেরিয়ে গেছেন। তিন্তু তাঁর ব্যবহৃত মুঠোফোন বন্ধ পাওয়া যায়। আমরা মাদ্রাসার পক্ষ থেকে সহকারী সুপার ইব্রাহীম আলীর সন্ধ্যানের চেষ্টা করছি। তাঁর পরিবার থেকে শিবগঞ্জ থানায় জিডি করাও হয়েছে।
এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মো. ফরিদ হোসেন মুঠোফোনে জানান, নরশিয়া লালগড় দাখিল মাদ্রাসার সহকারী সুপার মোঃ ইব্রাহীম আলীর নিখোঁজ হওয়ার বিষয়ে শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন তাঁর ছেলে মো. ইসমাইল খলিল। শিবগঞ্জ থানা পুলিশ নিখোঁজ সহকারী সুপার মো. ইব্রাহীম আলীর সন্ধ্যানের জন্য কাজ করছে। সহকারী সুপার মোঃ ইব্রাহীম আলীর খোঁজ পেলে পরিবারে কাছে বুঝিয়ে দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991