শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
ঘোষনা
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক মিথ্যা মামলার প্রতিবাদে সরব ঢাকা প্রেস ক্লাব: সাংবাদিক খোকনের পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি দড়ি বেয়ে মসজিদে যাওয়া প্রায় ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই বাঘায় দুই বোনের ওপর হামলার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ দ্রুত আইনে রূপান্তরের দাবি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী দিলারা হাফিজের স্মরণে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাষ্ট্রদূতের বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ সাংবাদিক পরিচয়ে ‘ভাই’ বলায় চটলেন এসিল্যান্ড ঝিনাইদহ শৈলকুপায় জ্বালানি তেলের সংকট নিয়ে কঠিন হুঁশিয়ারি আইনমন্ত্রীর প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে বগুড়া সদর উপনির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ ডিসি জাহিদের নেতৃত্বে সবুজায়নের নতুন দিগন্তে চট্টগ্রাম ডিসি পার্ক। দেশের সব কোচিং সেন্টার বন্ধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী কালিয়াকৈরে ফ্যাক্টরিতে চুরি: সিআইডির অভিযানে কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৫ লাখ টাকার সরঞ্জাম বগুড়ায় র‍্যাবের অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, উদ্ধার ট্রাক দূর্গাপুরে অতিরিক্ত মুল্যে জ্বালানি তেল বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা, মামলা দায়ের

তীব্র গরমে রায়পুরা শতদল বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থী অসুস্থ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ২৪৫ বার পঠিত

পারভেজ মোশারফ, স্টাফ রিপোর্টারঃ নরসিংদীর রায়পুরা উপজেলার শতদল বালিকা উচ্চ বিদ্যালয়ের অন্তত ২৫ জন শিক্ষার্থী তীব্র দাবদাহে অসুস্থ হয়ে পড়ে। এসময় তাদেরকে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। আহতরা হলো: তানজিনা, শিলা, বৃষ্টি, সাদিয়া, বোশরা, রিতু, ইভা সহ প্রায় ২৫ জন। তারা ৮ম, ৯ম ও দশ শ্রেণীর শিক্ষার্থী।

 

৭জুন বুধবার বিকাল আনুমানিক তিনটার দিকে উপজেলার শতদল বালিকা উচ্চ বিদ্যালয়ে ৮ম, ৯ম ও দশম শ্রেণীর অর্ধবার্ষিকী পরিক্ষা চলাকালিন এ ঘটনা ঘটে।

শতদল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রচণ্ড গরমে আমাদের থেকে ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিল। তাদের আমরা তাৎক্ষণিক রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরন করি। প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় বর্তমানে তাদেরকে পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, শিক্ষার্থীরা পরিক্ষা চলাকলিন সময় হঠাৎ করে আস্তে আস্তে অসুস্থ হতে থাকে, সেটা দেখে শ্রেণি শিক্ষকরা আমাকে অবগত করলে আমি সাথে সাথে তাদেরকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।

এ বিষয়ে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তবরত চিকিৎসক সুমন সরকার জানান, প্রচন্ড তাপদাহের শিক্ষার্থীরা ক্লাসরুমে অবস্থান করার কারনে অসুস্থ হয়ে পরেন। এদের মধ্যে অনেকে সকালে নাস্তা করে আসেনি তাই তারা গরমে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে তাদেরকে প্রাথমিকভাবে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991