শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
ঘোষনা
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি নওগাঁর সাপাহারে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, আটক ৫ নাফ নদী তীরের কেওড়া বাগান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাতকের আলমপুর মাঞ্জিহারায় খড়ের ঘরে অগ্নিকাণ্ড, ৬ পরিবারের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা নুরুল হক নুরের দায়িত্ব সীমিত, এখন এক মন্ত্রণালয়ে গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় ৬ মাসের সাজা পাঁচবিবিতে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা। সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমিশন চাওয়ার কথা অস্বীকার করে পছন্দের গণমাধ্যমকর্মীদের ‘খাম’ দিলেন ভিসি মহেশপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ সাতক্ষীরায় বিজিবির অভিযানে ১২ লাখ টাকার পন্য আটক কালিগঞ্জে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ কালীগঞ্জে মোবাইল কোর্ট অভিযান: মাদক সেবন ও বিক্রেতাদের কারাদণ্ড, ধ্বংস হলো জব্দকৃত গাজা নাটোরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা ও নীতিমালা সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। 

দুইশ গ্রাম হেরোইন মামলায় দুইজনের যাবজ্জীবন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৩৬৩ বার পঠিত

ফেরদৌস সিহানুক শান্ত চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জে একটি মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। দুইশ গ্রাম হেরোইনসহ আটকের মামলায় আদালত এ রায় প্রদান করেন। বৃহস্পতিবার (০৩ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম আসামীদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা সাহারাগাছি গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে মো. মোসলেহুদ্দিন (৪৫) ও একই গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. আব্দুস সামাদ (৫৫)। দুইজনকেই শশ্রম যাবজ্জীবন কারাদন্ড ছাড়াও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ৩ মাস বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
জানা যায়, ২০১৬ সালের ০৩ মার্চ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা টংপাড়া এলাকায় দন্ডপ্রাপ্ত দুইজনকে হেরোইনসহ আটক করে জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল। এসময় দুইজনের থেকে একশ গ্রাম করে মোট দুইশ গ্রাম হেরোইন জব্দ করা হয়। দুজনের লুঙ্গির গিটের মধ্যে প্যাকেটে থাকা হেরোইন জব্দ করে ডিবি পুলিশ।
জেলা পুলিশের গোয়েন্দা শাখা-ডিবির উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান অভিযানের নেতৃত্ব দেন। পরে উপ-পরিদর্শক মো. ওসমান গণী একই বছরের ৩০ এপ্রিল আদালতে চার্জশিট প্রদান করেন। আদালত সাক্ষ্য-প্রমাণ গ্রহন শেষে বৃহস্পতিবার দুপুরে এ রায় প্রদান করেন।
সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাড. আঞ্জুমান আরা বেগম জানান, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় আদালত এই রায় প্রদান করেছেন। এতে দুইজনকেই সমান যাবজ্জীবন শশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার রায় দেয়া হয়েছে। অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991