সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
ঘোষনা
নবাবগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল শাখা কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন মান্দায় ফার্নিচার দোকানে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-এর উদ্যোগে রামকানাই দিঘীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ভোলার চরফ্যাশনে মাদক বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ১৫ জন উদ্ধার অতি উৎসাহী হয়ে অপরাধ করলে দায়ভার বিএনপি নেবে না — নলডাঙ্গায় বিজয়োত্তর বক্তব্যে বুলবুল ঝিনাইদহে ইতালি প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধা’ রিন্টু মিয়াকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল বগুড়ার সাতটি আসনেই বিএনপির জয় ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: ঢাকায় নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি। নির্বাচনী নিরাপত্তায় ডিজিটাল বিপ্লব,ঝিনাইদহে চালু হলো ‘আমার ভোট কেন্দ্র’ অ্যাপ ইন্দুরকানিতে মানবিক উদ্যোগ: ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের শীতবস্ত্র বিতরণ জাতীয় পার্টিতে বড় ভাঙন: সাঘাটায় ৫ শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আতাউর রহমান সরকার ভোটের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে সীতাকুণ্ড ও মীরসরাইয়ের কেন্দ্র ঘুরে দেখলেন জেলা প্রশাসক রিটার্নিং অফিসার রায়গঞ্জে ডুমরাই বাজারের মিষ্টি ব্যবসায়ী নিখোঁজ সাতক্ষীরায় ভোটের প্রস্তুতি সম্পর্কে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং টাঙ্গাইলের ভূঞাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সব ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারিতে।

দুর্গোৎসব উপলক্ষে বিসর্জন ঘাট পরিদর্শনে মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু। 

মোঃ শাহ সৈয়দ খাঁন
  • আপডেট টাইম : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৮ বার পঠিত

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বিকেল ০৫ টায় আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কাচারি ঘাট পরিদর্শন করেন।

এ সময় বিসর্জন ঘাটের প্রস্তুতি বিষয়ে উপস্থিত প্রশাসন, পুলিশ ও সনাতন ধর্মের বিভিন্ন নেতৃবৃন্দের সাথে মাননীয় মেয়র মতবিনিময় করেন এবং সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। মাননীয় মেয়র চলমান বৃষ্টির কথা মাথায় রেখে বিসর্জন ঘাট প্রস্তুতি এবং ঘাটে আগত প্রতিমাবাহী যানবাহনসমূহের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতে প্রস্তুতি নিতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও মাননীয় মেয়র জানান, প্রতিবারের মতই দুর্গোৎসবকে উৎসবমূখর এবং স্বাচ্ছন্দময় রাখতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। বিসর্জন ঘাটে নিরাপত্তায় আলোর ব্যবস্থা, সিকিউরিটি ক্যামেরা, ঘাটের সড়ক প্রস্তুতকরণসহ, মেডিকেল ক্যাম্প সহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এ সময় মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম, মসিক প্যানেল মেয়র ০১ মোঃ আসিফ হোসেন ডন, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ফারুক হাসান, ০৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শীতল সরকার, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার), মসিক সচিব রাজীব কুমার সরকার, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, ময়মনসিংহ জেলা প্রশাসন কার্যালয়ের এডিএম তাসলিমা মোস্তারী, মসিকের প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, জেলা পূজা উদযাপন কামিটির সভাপতি এড. রাখাল চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক এড. পিযুষ কান্তি সরকার, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এড. প্রশান্ত দাস চন্দন, জেলা পূজা উদযাপন

পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শংকর সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991