মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন
ঘোষনা
এনসিপি’র পক্ষ থেকে ভোলা – ২ আসনের জনগণকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা : মেহেদী হাসান শরীফ স্বাধীনতার স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশ বিএনপি’র নেতৃত্বে এগিয়ে যাবে : চান মিয়া বেপারী তারেক রহমানের নেতৃত্বেই স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন হবে : বিল্লাল হোসেন ধামইরহাটে বিজয় দিবসের পুষ্পার্পণে সময় বিভ্রাট, ক্ষুব্ধ সাংবাদিক ও স্থানীয়রা ঝুঁকিপূর্ণ সড়কঘেঁষে দৃষ্টিনন্দন স্থাপনা আখাউড়ায় বড় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: যুবদল সরাইলে স্বেচ্ছাসেবী ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক হোয়াইক্যংয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত সাইফুল শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সাতক্ষীরায় নির্বাচনী আচরণবিধি ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি পদে ২৭’শে ডিসেম্বর নির্বাচন। অরুয়াইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বুশির আহমেদ খানকে ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা ঝিনাইদহের শৈলকুপায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও মাহফুজুর রহমান। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গলাচিপায় চলছে ব্যাপক প্রস্তুতি কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মীর মিথুনের রক্তিম শুভেচ্ছা কালীগঞ্জে মকসেদ আলী ব্রিকসে চতুর্থবারের মতো পরিবেশ অধিদপ্তরের অভিযান, শ্রমিকদের বাধা চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার

ফেনীতে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাবেশ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ২৬৫ বার পঠিত

কুমিল্লার সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈমকে গুলি করে হত্যা ও সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ফেনীত মানববন্ধন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) জেলা কমিটি।

বৃহস্পতিবার শহরের ট্রাংক রোডস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ফেনী জেলা বিএমএসএফ সভাপতি এমএ সাঈদ খানের নেতৃত্বে সাংবাদিক নেতৃবৃন্দ অংশ নেন।

সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক নেতা রবিউল হক, জসিম মাহমুদ, যতন মজুমদার,চ্যানেল২৪’র ফেনী প্রতিনিধি দিলদার হোসেন স্বপন,সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এন এন জীবন,যমুনা টিভির স্টাফ রিপোর্ট আরিফুর রহমান, সময় টিভির এসোসিয়েট সিনিয়র রিপোর্টার আতিয়ার সজল,এসএ টিভির ফেনী প্রতিনিধি মাঈনুল রাসেল,ইউএনবি ও দেশ রুপান্তর প্রতিনিধি সফি উল্যাহ রিপন,ডেইলি ইন্ডাষ্ট্রি প্রতিনিধি জহিরুল হক মিলন,এশিয়ান টিভির প্রতিনিধি কাজী হাবিব সুমন,আনন্দ টিভির প্রতিনিধি জাফর উল্লাহ, এটিএন নিউজের প্রতিনিধি দিদারুল আলম, কোষাধ্যক্ষ নুর উল্যাহ কায়সার, সাপ্তাহিক ফেনীর প্রত্যয়’র ভারপ্রাপ্ত সম্পাদক আবদুল্লাহ আল মামুন, দৈনিক বিজনেস বাংলাদেশের প্রতিনিধি মফিজুর রহমান, শব্দ’র সম্পাদক কবি ইকবাল চৌধুরী, ফেনীর আঁচল’র সম্পাদক সাহিদা সাম্য লীনা,স্বদেশকন্ঠ সম্পাদক নুর তানজিলা রহমান,দৈনিক সকালের সময়’র স্টাফ রিপোর্টার ওমর ফারুক, ফেনীর ডাক’র নির্বাহী সম্পাদক সৈয়দ মনির, সাপ্তাহিক নিহারিকার নির্বাহী সম্পাদক রফিকুল ইসলাম, ফেনীর গৌরব’র নির্বাহী সম্পাদক মিজানুর রহমান, দৈনিক আমার আমার কাগজ’র প্রতিনিধি আলা উদ্দিন,দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি আবু তাহের পন্ডিত, পরশুরাম প্রেসক্লাবের সভাপতি আবু ইউসুফ মিন্টু।

মানববন্ধনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গেরিলা মুক্তিযোদ্ধা নসু মিয়া,ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ- সভাপতি জিয়া উদ্দিন বাবলু, তোফায়েল ইসলাম মিলন,দৈনিক ভোরের দর্পণ ফেনী জেলা প্রতিনিধি হাবীব মিয়াজী,দৈনিক বাংলাদেশ বুলেটিন জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন গনি,দৈনিক ডেসটিনি প্রতিনিধি জসিম উদ্দিন ফরায়েজী,দৈনিক শেয়ার বীজের জেলা প্রতিনিধি কামরুল হাসান সুজন,ফেনীর শক্তির বার্তা সম্পাদক ওমর ফারুক ভূঞা, দৈনিক স্বাধীন বাংলা জেলা প্রতিনিধি কামরুল হাসান নিরব,দৈনিক স্টার লাইন’র স্টাফ রিপোর্টার আজিজ আল ফয়সাল, সময়ের আলোর প্রতিনিধি, বাংলাদেশ সমাচার পত্রিকা ফেনী জেলার বিশেষ প্রতিনিধি ও দৈনিক প্রথম সময়ের সম্পাদক ও প্রকাশক কাউসার হামিদ শিকদার পিনু, প্রতিনিধি কামরুল হাসান,আজকের পতিক্রিয়া প্রতিনিধি নুরুল হুদা রাসেল মিয়াজী, দৈনিক সমসাময়িক প্রতিদিন দেলোয়ার হোসেন ঝন্টু, ফেনীর তালাশের প্রতিনিধি এম এ আকাশ প্রমূখ।

এসময় উপস্থিত বক্তারা সাংবাদিক নাঈমের হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন,এই হত্যাকান্ডে জড়িত রাজুসহ সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

ফেনী বিএমএসএফ নেতৃবৃন্দ বলেছেন, ফেনীর সাবেক সভাপতি জসিম মাহমুদ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঘোষিত ১৪ দফা বাস্তবায়নের লক্ষে জেলা সভাপতি সাঈদ খানের হাতে হাত রেখে সংগঠনের প্রতিষ্ঠাতা আহমেদ আবু জাফরের হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান। এসময় নেতৃবৃন্দ বলেন, বিএমএসএফ সরকার নিবন্ধিত কপিরাইট সনদপ্রাপ্ত একটি জাতীয় সাংবাদিক সংগঠন। কাঁদাছোড়াছুড়ি বাদ দিয়ে বিএমএসএফ প্রতিষ্ঠাতা আহমেদ আবু জাফরের নেতৃত্বে কাজ করার আহবান জানান ফেনীর সাংবাদিক নেতারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991