রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
ঘোষনা
ভোট প্রভাবিত করতে সুন্দরগঞ্জে কালো টাকা ছড়ানোর অভিযোগ জামায়াত প্রার্থীর বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল ব্রাহ্মণবাড়িয়ায় নবচেতনার জেলা প্রতিনিধির ওপর হামলার অভিযোগ গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক মহলের নিন্দা ও প্রতিবাদ মামলা দায়ের, তদন্তে পুলিশ। লোহাগাড়ায় যৌথ অভিযানে ১১ মামলার পলাতক আসামি গ্রেপ্তার গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ট্রলিং বোটসহ ৩৪ জেলে আটক সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের ধানের শীষের সমর্থনে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির বিশাল মিছিল ও জনসভা সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে পরিবার পরিজন নিয়ে সাংবাদিকদের মিলন মেলা শ্যামনগরে এয়ারগান, গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার কোটচাঁদপুরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর জনসভা উপলক্ষে মিছিল ও নেতৃবৃন্দের সমাবেশ যুক্তরাজ্য প্রবাসী গীতিকার আছাব আলীকে বিমানবন্দরে সংবর্ধনা ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মিছিল মনপুরায় বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ৮। মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। দ্রুতগতির বাসের ধাক্কায় টেকনাফে টমটমচালক নিহত, আহত ৬ ভোলা-লালমোহনে মদ, ইয়াবা, গাঁজা ও জুয়ার ভয়াবহ বিস্তার ঝিনাইদহে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি

বগুড়ার আদমদীঘি ও সান্তাহার ৬টি ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচন।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২
  • ৯৪৩ বার পঠিত

বুধবার ৫ জানুয়ারি বগুড়ার আদমদীঘি উপজেলা ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে। বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে ৬টি ইউনিয়নের মধ্যে ৪টি আওয়ামী লীগ ১টি বিএনপি ও ১টি আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়েছে। আদমদীঘি উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকে জানা যায় উপজেলার সান্তাহার ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাহিদ সুলতানা তৃপ্তি ৬৯৬৭ নৌকা মার্কার ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থন করা মোটরসাইকেল মার্কার প্রার্থী মোজাহার হোসেন পিন্টু ৫২০০ ভোট পেয়েছে । ছাতিয়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগকে নৌকা মার্কার প্রার্থী আব্দুল হক আবু ১০৭৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সমর্থন করা আব্দুল মুত্তাকিন মুক্তা আনারস মার্কায় প্রার্থী ৭৮২৫ ভোট পেয়েছে। আদমদীঘি সদর ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী সাবেক ইউনিয়ন চেয়ারম্যান জনাব জিল্লুর রহমান ৮৫১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থন করা বুলবুল ফারুক আনারস মার্কায় প্রার্থী ৭২০৭ ভোট পেয়েছে। নশরতপুর ইউনিয়নে বিএনপি সমর্থন করা প্রার্থী গোলাম মোস্তফা চশমা মার্কা ৬৫০৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উজ্জল হোসেন আনারস মার্কা নিয়ে ৬৪১৯ ভোট পেয়েছে । কুন্দগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী শামিমুল ইসলাম ৭৬১৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোটরসাইকেল মার্কা নিয়ে ৫২৭২ ভোট পেয়েছে । চাঁপাপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুস সালাম ৫৩১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থন করা ঘোড়া মার্কার প্রার্থী ইউনুস আলী দুলাল ৫১৯৩ ভোট পেয়েছে । বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়েছে এবং তারমধ্যে সান্তাহার ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991