সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
ঘোষনা
নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ গোয়েন্দার পৃথক ৩টি মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্যারিস্টার হলেন সরিষাবাড়ীর মেয়ে আফিয়া আনজুম ফারিন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ৪২৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

ব্যারিস্টার হলেন সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজারের মেয়ে আফিয়া আনজুম ফারিন।

ফারিন ইংল্যান্ডে লিঙ্কনস ইন থেকে কৃতিত্বের সাথে বার এট ল (ব্যারিস্টার) সম্পন্ন করেছে।

পরিবার সুত্রে জানা যায়, আফিয়া আনজুম ফারিন এর বাবা হুমায়ুন কবির তালুকদার ঢাকা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (উপকরণ ও সরবরাহ ও লাইন ডাইরেক্টর পি এস এস এম এফ পি) ও মা নাজমা পারভিন সরিষাবাড়ী সরকারী পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক। তাদের দুই সন্তানের মধ্যে ফারিন বড়।

ব্যারিস্টার ফারিনের সরিষাবাড়ী কাব্যকথা মাল্টিমিডিয়া স্কুলে পড়ালেখার হাতে খড়ি। পরে রুদ্র বয়ড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্ট পুলে বৃত্তি ও উপজেলায় প্রথম স্থান অধিকার করে ৫ম শ্রেণি পাশ করেন।

ইউরিকা কিন্ডার গার্ডেন ও ক্যাডেট কোচিং এ লাবলু সরকারের তত্বাবধানে পড়ালেখা করে সাফল্যের সাথে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে ভর্তি হন।

অস্টম শ্রেনীতে ট্যালেন্টপুলে বৃত্তি পান। ২০১৪ সালে রাজউক উত্তরা মডেল কলেজ থেকে জিপিএ ৫ পেয়ে এস এস সি ও ১৬ সালে জিপিএ ৫ পেয়ে এইচ.এস.সি পাশ করেন। এরপর ইংল্যান্ডের বিপিপি ইউনিভার্সিটি থেকে ডিন একাডেমিক স্কলারসিভ নিয়ে আইন বিষয়ে স্নাতক ডিগ্রী অর্জন করেন।

পরবর্তীতে ইংলান্ডের বিখ্যাত সিটি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে বার এট ল সম্পন্ন করে লিঙ্কনস ইন এর ব্যারিস্টার হন।

পোগলদিঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক বলেন, এটা আমার পোগলদিঘা ইউনিয়নের তথা সারা জামালপুর জেলার গর্ব। পোগলদিঘা ইউনিয়নের মেয়ে ব্যারিস্টার হয়েছে এ অর্জনে আমি চেয়ারম্যান হিসেবে অত্যন্ত খুশি ও গর্ববোধ করছি।

আমি ব্যারিস্টার আফিয়া আনজুম ফারিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। একইসাথে তার উত্তোরত্তর সাফল্য-সমৃদ্ধি কামনা করছি।

জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও প্রকাশক খান সেলিম রহমান এবং জামালপুর জেলার কৃতি সন্তান সাংবাদিক কাজল, স্টাফ রিপোর্টার মাতৃজগত,ও সাংবাদিক জুয়েল হোসেন স্টাফ রিপোর্টার মাতৃজগত, ব্যারিস্টার আফিয়া আনজুম ফারিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991