সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
ঘোষনা
নবাবগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল শাখা কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন মান্দায় ফার্নিচার দোকানে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-এর উদ্যোগে রামকানাই দিঘীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ভোলার চরফ্যাশনে মাদক বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ১৫ জন উদ্ধার অতি উৎসাহী হয়ে অপরাধ করলে দায়ভার বিএনপি নেবে না — নলডাঙ্গায় বিজয়োত্তর বক্তব্যে বুলবুল ঝিনাইদহে ইতালি প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধা’ রিন্টু মিয়াকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল বগুড়ার সাতটি আসনেই বিএনপির জয় ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: ঢাকায় নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি। নির্বাচনী নিরাপত্তায় ডিজিটাল বিপ্লব,ঝিনাইদহে চালু হলো ‘আমার ভোট কেন্দ্র’ অ্যাপ ইন্দুরকানিতে মানবিক উদ্যোগ: ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের শীতবস্ত্র বিতরণ জাতীয় পার্টিতে বড় ভাঙন: সাঘাটায় ৫ শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আতাউর রহমান সরকার ভোটের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে সীতাকুণ্ড ও মীরসরাইয়ের কেন্দ্র ঘুরে দেখলেন জেলা প্রশাসক রিটার্নিং অফিসার রায়গঞ্জে ডুমরাই বাজারের মিষ্টি ব্যবসায়ী নিখোঁজ সাতক্ষীরায় ভোটের প্রস্তুতি সম্পর্কে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং টাঙ্গাইলের ভূঞাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সব ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারিতে।

মুরাদনগরে কোন ডাক্তার ও লাইসেন্স না থাকায় হাসপাতাল সিলগালা ও জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৩২৮ বার পঠিত

মোঃ ইউনুছ মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

রোজঃ মঙ্গলবার , ২৯ মার্চ ২০২২ ইং।
কুমিল্লার মুরাদনগর উপজেলারয় কোন চিকিৎসক ও হাসপাতালের লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হওয়ায় বেসরকারি একটি হাসপাতাল সিলগালা করা হয়েছে। এ সময় ওই হাসপাতালটির মালিকপক্ষকে ৭০ হাজার টাকা জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রট অভিষেক দাস।
বেসরকারি হাসপাতালটি উপজেলার বাঙ্গরা বাজার থানা সদরে অবস্থিত। সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে কোন প্রকার অভিজ্ঞ ডাক্তার ছাড়াই একটি বাসা ভাড়া নিয়ে ’শারমিন আরিফ হাসপাতাল’ তৈরী করে প্রসবসহ নানা চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন শারমিন সুলতানা নামের এক মিডওয়াইফ। সে নবীনগর উপজেলার কুনিকাড়া গ্রামের নান্নু চৌধুরীর মেয়ে ও বাবুল সরকারের স্ত্রী।
এর আগে প্রায়ই গাইনি সার্জন চিকিৎসক ছাড়াই বিভিন্ন অপারেশন চলছে এমন অভিযোগ দেন রোগীরা। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুল আলম বলেন, ‘বিভিন্ন ভাবে শারমিন আরিফ হাসপাতালের বিরুদ্ধে কোন প্রকার ডাক্তার ছাড়া ও লাইসেন্স ছাড়াই হাসপাতালের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।এরই পরিপেক্ষিতে হাসপাতালটিতে মোবাইল কোর্টের সঙ্গে অভিযানে যাই। অভিযানে হাসপাতালের লাইসেন্স দেখাতে ব্যর্থ হয় কর্তৃপক্ষ। এছাড়াও কোন প্রকার ডাক্তার ছাড়াই হাসপাতাল পরিচালনা করার প্রমাণ পাওয়া গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিষেক দাস বলেন, ‘হাসপাতালটির লাইসেন্স নেই ও ডাক্তার ছাড়া হাসপাতাল পরিচালনা করার অপরাধে মালিক পক্ষকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি হাসপাতালটি অনির্দিষ্টকালের জন্য সিলগালা করে দেয়া হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991